চুক্তিতে পৌঁছাতে কোনো তাড়া নেই: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চান হরমুজ প্রণালি অবিলম্বে উন্মুক্ত করা হোক এবং তার মতে ‘এটি এখনই খুলে দেওয়া উচিত’। খবর বিবিসির।

বুধবার ইরানের সঙ্গে আলোচনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের হরমুজ প্রণালি খুলতে হবে এবং এটি অবিলম্বে খুলে দেওয়া উচিত।

এদিকে যুদ্ধ বন্ধে চলমান আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের সর্বশেষ অবস্থান পর্যালোচনা করছে বলে জানিয়েছে ইরান।

আজ বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। । 

প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নূর নিউজের বরাতে বলা হয়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘায়েই বলেছেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের মতামত পেয়েছি এবং তা পর্যালোচনা করছি।’

বাঘায়েই আরও জানান, ‘পাকিস্তান এখনও দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। গত মাসে ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনার ধারাবাহিকতায় পাকিস্তান উভয় দেশের মধ্যে বার্তা আদান-প্রদানের প্রধান মাধ্যম হিসেবে কাজ করছে।’ এ সময় তিনি গতকাল বুধবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তেহরান সফরের কথাও উল্লেখ করেন।

ছয় সপ্তাহ আগে শুরু হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির পর থেকে সংঘাত নিরসনের আলোচনায় তেমন অগ্রগতি দেখা যায়নি। এরই মধ্যে তেলের দাম বেড়ে যাওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রেও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা কমছে।

জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘বিশ্বাস করুন, যদি আমরা সঠিক উত্তর না পাই, তাহলে পরিস্থিতি খুব দ্রুত বদলে যাবে। আমরা প্রস্তুত আছি।’

এ সময় ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। 

অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও কঠোর হুঁশিয়ারি দিয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, ইরানের বিরুদ্ধে আবারও আগ্রাসন চালানো হলে প্রতিশ্রুত আঞ্চলিক যুদ্ধ এবার মধ্যপ্রাচ্যের সীমা ছাড়িয়ে যাবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২