শ্রীলঙ্কাকে উড়িয়ে বাংলাদেশের জয়

ছবি : সংগৃহীত।

এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল বাছাইয়ে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ। তিমুর লেস্তে ও ব্রুনাইয়ের পর এবার শ্রীলঙ্কাকে বধ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।  ফয়সালের জোড়ায় শ্রীলঙ্কাকে ৫-০ গোলে  উড়িয়ে দিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। 

চীনের চোংকিংয়ে ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে বুধবার প্রথমার্ধেই বাংলাদেশ ২ গোলে লিড নেয়। ইকরামুল ২৪ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। ৫ মিনিট পর মানিক ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পর গোলের ক্ষুধা আরও বাড়ে বাংলাদেশের। এই অর্ধে এসেছে আরও তিনটি গোল।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। শ্রীলঙ্কার গোলরক্ষক ভালো পারফর্ম করলেও বাংলাদেশের ধারাবাহিক আক্রমণাত্মক ফুটবলে ৫ গোল হজম করতে হয়েছে। গোলের খাতা খুলতে অবশ্য ২৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। আরিফের দারুণ পাস থেকে ইকরামুল মাথা ছুঁইয়ে জালে বল পাঠিয়ে বাংলাদেশের গোলযাত্রা শুরু করেন।   


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

কারাগারের নিরাপত্তা ঢেলে সাজাতে বসছে এআই ক্যামেরা

সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজেদের চরকায় তেল দিন, সমালোচকদের কড়া জবাব নেইমারের

১০

আজ দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

১১

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১২