জনপ্রশাসন, পুলিশ ও শিক্ষায় বড় রদবদল শুরু

ছবি: সংগৃহীত।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে দ্রুত পরিবর্তন আনা হচ্ছে। জনপ্রশাসন, পুলিশ ও শিক্ষা প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল শুরু হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। চুক্তিতে থাকা ৯ জন সচিব ও জ্যেষ্ঠ সচিবের নিয়োগ বাতিল করা হয়েছে। এতে বর্তমানে অন্তত ১২টি সচিব পদ খালি হয়েছে। আরও বদলি ও পদায়ন আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নতুন করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন এ বি এম আবদুস সাত্তার। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব পর্যায়ে বদলি হয়েছে।

পুলিশ বাহিনীতেও পরিবর্তন এসেছে। নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন আলী হোসেন ফকির। পুলিশের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আসতে পারে, বিশেষ করে ঢাকা মহানগর পুলিশ কমিশনার পদে।

শিক্ষা খাতেও পরিবর্তনের প্রস্তুতি চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য নিয়াজ আহমদ খান অব্যাহতির আবেদন করেছেন। অর্ধশতাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মধ্যে কয়েকটি পদে পরিবর্তন আসতে পারে। শিক্ষা খাতের কিছু গুরুত্বপূর্ণ পদও বর্তমানে শূন্য রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, সরকার পরিবর্তনের পর প্রশাসনে রদবদল স্বাভাবিক। তবে নিয়োগ ও পদায়নে মেধা, দক্ষতা ও নিরপেক্ষতাকে অগ্রাধিকার দিতে হবে। অতীতের মতো দলীয়করণের অভিযোগ যেন না ওঠে- এটাই এখন বড় প্রত্যাশা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল

বৈধতা হারাল অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

ইসলামাবাদে যুদ্ধবিরতি আলোচনা, ইরান-যুক্তরাষ্ট্র মুখোমুখি

চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর

বাঁধন জাবি জোনের সভাপতি নাঈম,সম্পাদক রাকিব

এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

যুদ্ধবিরতির মাঝেই ইরানে ‘অত্যাধুনিক অস্ত্র’ পাঠাচ্ছে চীন

টিকিটের চাহিদা তুঙ্গে, সুযোগ বুঝে দাম আরও বাড়িয়ে দিল ফিফা

শাহরুখের ছবি বদলে দেয় এই নায়িকার জীবন

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আজ, সবার নজর ইসলামাবাদে

১০

চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

১১

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

১২