প্রথম বিদেশ সফরে ভারতে বালেন্দ্র, মোদির সঙ্গে বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

প্রথম বিদেশ সফরে ভারতে বালেন্দ্র, মোদির সঙ্গে বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফরে ভারতে গেছেন বালেন্দ্র শাহ। দুই দিনের এই সফরে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি জ্বালানি, যোগাযোগ, অবকাঠামো, বিমান চলাচল ও বন্যা-পরবর্তী পুনর্গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা প্রাধান্য পাচ্ছে।

সফরের শুরুতে বালেন্দ্র শাহকে ভারতের রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়। পরে মোদির সঙ্গে বৈঠকে বসেন তিনি। এ সময় দুই নেতা ভারতের অযোধ্যা থেকে নেপালের জনকপুর ধাম পর্যন্ত সাপ্তাহিক ট্রেন চলাচল সেবার উদ্বোধন করেন।

গত ২৭ মার্চ নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই বালেন্দ্র শাহের প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। যদিও এর আগে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফর করেছিলেন তিনি।

নেপালের নতুন প্রধানমন্ত্রীদের প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক সফরে ভারতকে বেছে নেওয়ার দীর্ঘদিনের একটি কূটনৈতিক রীতি রয়েছে। তবে এটি বাধ্যতামূলক কোনো নিয়ম নয়। ২০২৪ সালে সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি প্রথম বিদেশ সফরে চীন গিয়ে এই প্রথার ব্যতিক্রম ঘটিয়েছিলেন। বালেন্দ্র শাহের ভারত সফরের মধ্য দিয়ে সেই পুরোনো রীতিতে ফিরল কাঠমান্ডু।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এবারের সফরে দুই দেশ সামগ্রিক সম্পর্ক নতুন করে জোরদার করার বিষয়ে গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি জ্বালানি, রেল যোগাযোগ, অবকাঠামো, প্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াতে বিভিন্ন চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে।

নেপালের সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, মোদি ও শাহের বৈঠকে বেশ কয়েকটি দীর্ঘদিনের অমীমাংসিত দ্বিপাক্ষিক বিষয় আলোচনায় আসতে পারে। এর মধ্যে অন্যতম হলো ভারতের আকাশসীমা ব্যবহার করে নেপালি উড়োজাহাজের জন্য অতিরিক্ত প্রবেশপথ বা এয়ার-এন্ট্রি রুট চালুর দাবি। আন্তর্জাতিক বিমান যোগাযোগ সহজ করতে দীর্ঘদিন ধরে এ দাবি জানিয়ে আসছে নেপাল। বিশেষ করে ভৈরহাওয়া ও পোখারায় নির্মিত দুটি আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম আরও কার্যকর করতে ভারতের আকাশসীমায় অতিরিক্ত প্রবেশপথ প্রয়োজন বলে মনে করছে কাঠমান্ডু।

এ ছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ ও পুনর্বাসনে ভারতের কাছ থেকে বড় অঙ্কের আর্থিক সহায়তা চাইছে নেপাল। এ ক্ষেত্রে অনুদানের পাশাপাশি সহজ শর্তে ঋণ পাওয়ার বিষয়টিও আলোচনায় থাকতে পারে। গত ২৬ আগস্ট ভোটেকোশি-রাসুয়া করিডোরে ভয়াবহ বন্যার পর পুনর্গঠন ও পুনর্বাসনের জন্য ভারতের কাছে প্রায় ২০০ কোটি ডলার সহায়তা চেয়েছে নেপাল বলে জানা গেছে।

এই বৈঠকে দুই দেশের জ্বালানি সহযোগিতাও বিশেষ গুরুত্ব পেতে পারে। নেপাল ভারতে বিদ্যুৎ রপ্তানির পরিমাণ বাড়াতে আগ্রহী। অন্যদিকে নেপালের বিপুল জলবিদ্যুৎ সম্ভাবনাকে কাজে লাগাতে দেশটির বিদ্যুৎ খাতে বিনিয়োগে আগ্রহ রয়েছে ভারতের।

এদিকে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ খুঁজতে বালেন্দ্র শাহের সফরসঙ্গী হয়েছেন নেপালের অল্পসংখ্যক ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা। সফরকালে তারা ভারতের বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন।
সব মিলিয়ে বালেন্দ্র শাহের এই সফরকে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সমস্যাগুলো সমাধানের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি

১

নিম্নতম মজুরি নিয়ে মতবিরোধ, মালিকপক্ষ ১৫,৭০০ শ্রমিকপক্ষ ২২ হাজারে অনড়

২

চুয়াডাঙ্গায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ২৭ পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন পুলিশ সুপার

৩

"শেখ হাসিনাকে বিমানে নাকি হেঁটে হস্তান্তর, সিদ্ধান্ত হবে ভারতের সঙ্গে আলোচনায়"

৪

বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫

না ফেরার দেশে অভিনেতা সোহেল খান

৬

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

৭

যৌথ সামরিক মহড়া দেখতে আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

৮

ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশের বিভিন্ন অঞ্চল

৯

আগুন সন্ত্রাসে আতঙ্কিত নয় জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১০

টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে

১১

বিদেশি বিনিয়োগ সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।