গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দেয়ার নির্দেশনা দিয়েছে বিটিআরসি

ছবি সংগৃহীত।

জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনের সময় ২০২৪ সালে মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয়ার ঘটনায় সামাজিক ও ডিজিটাল জগতে একপ্রকার বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল। সেই স্মৃতিকে কেন্দ্র করেই এবার এক ভিন্ন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। 

‘জুলাই আন্দোলন’ স্মরণে ১৮ জুলাই দেশের মোবাইল ফোন গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা দেয়ার নির্দেশনা দিয়েছে বিটিআরসি। এই ডেটার মেয়াদ থাকবে পাঁচ দিন। 

বুধবার (৯ জুলাই) এক অফিসিয়াল নির্দেশনায় মোবাইল অপারেটরদের এই সিদ্ধান্ত জানায় বিটিআরসি। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশনায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিটিআরসি জানিয়েছে, এটি জনগণের আকাঙ্ক্ষা ও ডিজিটাল স্বাধীনতার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে ৮ জুলাই বিটিআরসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়। এরপর মোবাইল ফোন অপারেটরদের এসএমএসের মাধ্যমে এ বিষয়ে গ্রাহকদের আগাম জানানোর নির্দেশনা দিয়েছে বিটিআরসি। অপারেটরদের এই পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে এবং দিবসটি পালনে সহায়তা করতে বিটিআরসি অনুরোধ করেছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৭ জুলাই রাতে কোটা সংস্কার আন্দোলনের সময় সরকার মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয়। পরদিন রাত থেকে বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড সংযোগও। পরে ২৩ জুলাই ব্রডব্যান্ড সীমিতভাবে চালু হয় এবং ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু করা হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

সেনাবাহিনীকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা

বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা

ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদে পড়েছিল কিশোরের মরদেহ

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, লাখো মানুষের শোকমিছিল

আবারও হাসপাতালে ভর্তি অভিনেত্রী দীপিকা

সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

১০

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

১১

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

১২