গণতন্ত্র ব্যর্থ, আধুনিক সভ্যতা ভেঙে পড়েছে: মাহাথির মোহাম্মদ

ছবি সংগৃহীত।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ১০০ বছরে পা রেখেছেন। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা এই বর্ষীয়ান নেতা জন্মদিনের প্রাক্কালে এক সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেন, গণতন্ত্র যেমন কাজ করেনি, তেমনি আধুনিক সভ্যতাও ব্যর্থ হয়েছে। 

বৃহস্পতিবার (১০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

ইসরায়েলের গাজায় চলমান যুদ্ধ নিয়ে মাহাথির বলেন, 'গাজায় গণহত্যা চলছে, অথচ কেউ থামাতে পারছে না কারণ এর পেছনে আছে যুক্তরাষ্ট্র। এটি পশ্চিমা সভ্যতার পতনের প্রমাণ।’ 

তিনি আরও বলেন,‘যুক্তরাষ্ট্র এখন আর মানবাধিকার বা মানবজীবনের প্রতি সম্মান দেখায় না, তারা বিশ্বের আদর্শ হয়ে ওঠার যোগ্যতা হারিয়েছে।’ আমরা এখন সভ্যতার নামে ফের বর্বরতায় ফিরে গেছি। আমাদের তথাকথিত আধুনিক সভ্যতা পুরোপুরি ব্যর্থ।’ 

দীর্ঘ জীবনের রহস্যের কথা বলতে গিয়ে শতবর্ষী মাহাথির বলেন, ‘আমি পড়ি, লিখি, বিতর্ক করি, আলোচনায় থাকি-এইভাবে আমি মনকে সক্রিয় রাখি। শরীর ও মনকে সক্রিয় রাখাটাই দীর্ঘ জীবনের চাবিকাঠি।’

মাহাথিরের জন্ম ১৯২৫ সালের ১০ জুলাই আলোর সেতারের কেদাহতে (তৎকালীন ব্রিটিশ মালায়া)। পেশায় চিকিৎসক ২১ বছর বয়সে ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশনে যোগ দেন। তিনি দুইবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ ২৪ বছর দায়িত্ব পালন করেন। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

১০

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

১১

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

১২