শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ

ছবি সংগৃহীত।

সাফ নারী অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ২০২৫–এর শুরুটা দুর্দান্ত করল বাংলাদেশের মেয়েরা। 

শুক্রবার (১১ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিল স্বপ্না–সাগরিকারারা।

ম্যাচে হ্যাটট্রিক করেন মোসাম্মৎ সাগরিকা। জোড়া গোল করেন মুনকি আক্তার। একটি করে গোলের দেখা পেয়েছেন স্বপ্না রানী, সিনহা জাহান শিখা, রুপা আক্তার ও শান্তি মার্ডি। বাংলাদেশের নয়টি গোলের ছয়টি এসেছে দ্বিতীয়ার্ধে।

২৯ মিনিটে স্বপ্নার দুর্দান্ত এক ক্রসে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন সাগরিকা। পরের মিনিটেই বক্সের ভেতর থেকে তার নেওয়া শটটি ঠেকিয়ে দেন লঙ্কান গোলরক্ষক থারুশিকা দোদামগোদাগে। অধিনায়ক আফঈদা খন্দকারও গোলের সুযোগ পেয়েছিলেন, কিন্তু ৩১ মিনিটে থারুশিকাকে পরাস্ত করতে পারেননি তিনিও।

৩৩ মিনিটে উমেলা মারমার নিখুঁত পাসেও গোল পাননি সাগরিকা। তবে ৩৭ মিনিটে ঠিকই গোলের দেখা পান এই ফরোয়ার্ড। শিখার ক্রস ঠেকাতে এগিয়ে আসেন লঙ্কান গোলরক্ষক থারুশিকা, কিন্তু তার পায়ের ফাঁক গলে বল চলে যায় সাগরিকার কাছে। সামনে ফাঁকা জাল, আর সেখানে বল পাঠাতে ভুল করেননি তিনি।

প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও ছয়টি গোল যোগ করে বাংলাদেশ। বিশাল জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করল বাংলাদেশের মেয়েরা।

আজ থেকে বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। স্বাগতিক বাংলাদেশের সঙ্গে টুর্নামেন্টে খেলছে শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২