মঙ্গলবার পৃথিবীতে ফিরে আসবেন মহাকাশে আটকে পড়া নভোচারীরা : নাসা

ছবি সংগৃহীত

নাসা জানিয়েছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নয় মাসেরও বেশি সময় ধরে আটকে থাকা দু’জন মার্কিন নভোচারী মঙ্গলবার সন্ধ্যায় পৃথিবীতে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

রবিবার সকালে মহাকাশে আটকে পড়াদের ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে স্পেসএক্সের মহাকাশযান। মহাকাশে আটকে পড়া সুনিতা উইলিয়ামস ও তার সহযাত্রী বুচ উইলমোর এবং তাদের সাথে থাকবেন আরেকজন মার্কিন মহাকাশচারী ও রাশিয়ান কসমোনট। বোয়িং স্টারলাইনার মহাকাশযানটি তাদের প্রথম ক্রু যাত্রায় পরীক্ষা করছিল, যা চালনার সময় সমস্যায় পড়ে এবং পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য অযোগ্য বলে বিবেচিত হয়।

যার পর থেকে আটকে পড়া এই জুটি জুন মাস থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে রয়েছেন। নাসা জানিয়েছে, সোমবার সন্ধ্যায় হ্যাচ ক্লোজার প্রস্তুতি শুরু হওয়ার সাথে সাথে যাত্রাটি সরাসরি সম্প্রচারিত হবে।

উইলমোর এবং উইলিয়ামসের জন্য এটি একটি অগ্নিপরীক্ষার সমাপ্তি চিহ্নিত করবে যা তাদের নয় মাস ধরে আটকে রেখেছিল। 

প্রসঙ্গত, গত বছরের জুন মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনি এবং বুচ। আট দিন পরেই তাদের পৃথিবীতে ফেরার কথা ছিল। কিন্তু যে নভোযানে চড়ে তারা গিয়েছিলেন, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে, তাতে সুনি প্রত্যাবর্তন ঝুঁকিপূর্ণ হওয়ায় নাসার সিদ্ধান্তে সেটি খালি অবস্থাতেই পৃথিবীতে ফেরানো হয়। তখন মহাকাশে আটকে পড়েন সুনি, বুচ। -বাসস


  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, লাখো মানুষের শোকমিছিল

আবারও হাসপাতালে ভর্তি অভিনেত্রী দীপিকা

সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

১০

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

১১

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল করা হবে

১২