আসামি ছাড়াতে থানার সামনে এনসিপির বিক্ষোভে বিএনপির হামলার অভিযোগ

আসামি ছাড়াতে থানার সামনে এনসিপির বিক্ষোভে বিএনপির হামলার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক মামলায় গ্রেপ্তার এক নেতাকে ছাড়িয়ে আনতে থানার ফটকের সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বিক্ষোভ চলাকালে হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার (২২ নভেম্বর) রাতে আখাউড়া থানার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে জুলাই আন্দোলন-সংক্রান্ত একটি বিস্ফোরক মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে এনসিপির আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন কমিটির প্রধান সমন্বয়কারী সায়ের আলীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তাঁকে ছাড়িয়ে আনতে দলটির নেতাকর্মীরা থানার ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী তাঁদের ওপর হামলা চালিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেছেন এনসিপির নেতারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মো. আতাউল্লাহ বলেন, দলের আখাউড়া উপজেলা আহ্বায়ক ও সদস্য সচিবসহ বেশ কয়েকজন নেতাকর্মী থানার ফটকে অবস্থান করছিলেন। পুলিশের সঙ্গে কথা বলার সময় স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী তাঁদের ওপর হামলা চালান।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু। তাঁর দাবি, বিস্ফোরক মামলায় একজনকে গ্রেপ্তারের ঘটনায় এনসিপির নেতাকর্মীরা থানার ফটকে অস্থিরতা সৃষ্টি করছিলেন। এ নিয়ে পুলিশ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হলে বিএনপির নেতাকর্মীরা সেখানে গিয়ে বিষয়টি মীমাংসা করে দেন।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, জুলাই আন্দোলন-সংক্রান্ত বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে সায়ের আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর গ্রেপ্তারের খবর পেয়ে এনসিপির নেতাকর্মীরা থানার ফটকে আসেন। পরে সেখানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাঁদের কিছুটা সমস্যা হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি

১

নিম্নতম মজুরি নিয়ে মতবিরোধ, মালিকপক্ষ ১৫,৭০০ শ্রমিকপক্ষ ২২ হাজারে অনড়

২

চুয়াডাঙ্গায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ২৭ পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন পুলিশ সুপার

৩

"শেখ হাসিনাকে বিমানে নাকি হেঁটে হস্তান্তর, সিদ্ধান্ত হবে ভারতের সঙ্গে আলোচনায়"

৪

বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫

না ফেরার দেশে অভিনেতা সোহেল খান

৬

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

৭

যৌথ সামরিক মহড়া দেখতে আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

৮

ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশের বিভিন্ন অঞ্চল

৯

আগুন সন্ত্রাসে আতঙ্কিত নয় জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১০

টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে

১১

বিদেশি বিনিয়োগ সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।