ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২ জন

ছবি সংগৃহিত।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে দুই পক্ষের ২ জন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, বিশুতারা গ্রামের মৃত ওমর আলীর ছেলে আজাদ মিয়া (৫৫) ও তার প্রতিপক্ষ ভাতিজা ইনসান মিয়ার পক্ষের আমানত মিয়া (৬০)। নিহত আমানত একই গ্রামের মিছির আলী ছেলে।

নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিশুতারা গ্রামের একটি বসতবাড়ি নিয়ে চাচা আজাদ মিয়ার সঙ্গে তার ভাতিজা ইনসান মিয়ার বিরোধ চলছিল। এর জেরে আজ সকালে আজাদ মিয়া তার দোকান খোলার সময় ইনসান মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আজাদকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এরপর প্রতিশোধ নিতে আজাদ মিয়ার পক্ষের লোকজন ইনসান মিয়ার পক্ষের আমানত মিয়ার ওপর হামলা করে তাকে বল্লম দিয়ে আঘাত করে।

পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

রমজানে সিএনজি স্টেশন বন্ধ থাকার সময় বাড়ল

জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ট্রেন চলাচলে বিঘ্ন; মেরামতের পর ট্রেন চলাচল শুরু

শহিদ মিনারে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: র‍্যাব মহাপরিচালক

সংসদের প্রথম অধিবেশন কবে?

ইরানকে সমঝোতায় পৌঁছাতে ১০ দিন সময় দিলেন ট্রাম্প

সিরাজগঞ্জের শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

আবহাওয়া পরিবর্তনে বাড়ছে শিশুদের বিভিন্ন রোগের প্রকোপ

ঈদের আগেই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড কবে

মালিক-শ্রমিক সমঝোতার ভিত্তিতে তোলা টাকাকে চাঁদা হিসেবে দেখছি না- সড়কমন্ত্রী

১০

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন

১১

সব বাহিনীকে জনপ্রত্যাশা পূরণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২