এ বছরেই শাকিব খান-হানিয়া আমির জুটি বাঁধছেন!

ছবি : সংগৃহীত।

ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে সুপারহিট ছবি ছিল ‘প্রিয়তমা’। ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তির পর শাকিব খানের এই ছবি লগ্নীর বহুগুন অর্থ আয় করে। অনেক সিনেমা হল এই ছবির কল্যাণে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে। ব্ল্যাকাররাও টিকিট বিক্রি করে দারুণ আয় করে।

আরশাদ আদনান প্রযোজিত, হিমেল আশরাফ পরিচালিত এক ‘প্রিয়তমা’ দিয়ে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছিল বাংলা সিনেমা, গ্লোবালি বাংলা সিনেমার ব্যবসায়িক নতুন দুয়ার খুলে দেয়।

এরপর শাকিব খানকে ‘তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’র মতো অ্যাকশন-ক্যাওয়াজের ছবিতেই বেশি দেখা যায়। এই নায়কের আসন্ন ছবি ‘প্রিন্স’-ও হতে যাচ্ছে অ্যাকশন ঘরানার। নতুন খবর, শাকিব আবার রোমান্টিক ধাঁচের ছবিতে ফিরছেন, যেখানে থাকছেন একজন পাকিস্তানি নায়িকা!

শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র এই খবরটি নিশ্চিত করে জানায়, চলতি বছরেই রোমান্টিক ছবিতে শাকিবের সঙ্গে পাকিস্তানি কোনো একজন নায়িকা থাকবেন।

ইতিমধ্যে কয়েকজনের সঙ্গে যোগাযোগও হয়েছে। এ বছরেই ছবিটি মুক্তি পাবে। তবে আরেকটি সূত্র বলছে শাকিব খানের সেই নায়িকা হতে যাচ্ছেন হানিয়া আমির।

জানা যায়, হানিয়া আমির বাংলাদেশে আসার আগেই শাকিবের সঙ্গে সিনেমা নিয়ে গত আগস্টেই প্রাথমিক কথাবার্তা হয়েছিল তার।

শাকিবের সঙ্গে সিনেমা করতে মৌখিকভাবে হানিয়ার টিম থেকে ব্যাপক আগ্রহ দেখায়। চুক্তিবদ্ধ না হলেও প্রাথমিকভাবে শাকিব-হানিয়া জুটির সিনেমা করা অনেকটাই চূড়ান্ত ছিল। 

সূত্র জানাচ্ছে, হানিয়া আমির ধুমধাম আয়োজনে কয়েকমাসের মধ্যে দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সময়সূচি মিললে তাকে শাকিবের সঙ্গে দেখা যাবে। সেই আলোচনা এখনও চলমান।

সূত্রটি বলছে, শাকিবের বিপরীতে হানিয়া আমির অথবা পাকিস্তানি যে কোনো পরিচিত মুখ থাকবেন এটা মোটামুটি নিশ্চিত। চূড়ান্ত খবর জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

এদিকে শাকিব খান শিগগির তার ‘প্রিন্স’ সিনেমার শুটিং শুরু করবেন। যেখানে রয়েছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ, সাবিলা নূর প্রমুখ। এই সুপারস্টারের আরেক সিনেমা ‘সোলজার’ মুক্তি অপেক্ষায় রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ, প্রতিবেদন দাখিল ২১ জুলাই

সংসদে ব্যাংক ডাকাতদের ‘ডিম থেরাপি’ দেয়ার দাবি রেহানা আক্তার রানুর

নাজাফ বিমানবন্দরে খামেনির মরদেহ গ্রহণ করেন ইরাকের প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, দীর্ঘদিনের স্বৈরশাসনের চূড়ান্ত পরিণতি: জাহেদ উর রহমান

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামসহ দেশের ৪ বিভাগে বন্যার আশঙ্কা

ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা সেই সিকিউরিটি গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

১১

সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না: যুবদল সভাপতি মুন্না

১২