কলম্বিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্পের হুমকি, বললেন কিউবাও পতনের মুখে

ছবি : সংগৃহীত।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নেতা নিকোলাস মাদুরোকে আটক করেই ক্ষান্ত হচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হুমকি দিয়েছেন তিনি। 

অন্যদিকে কিউবার সরকারও শিগগিরই পতনের মুখে পড়তে পারে বলে মনে করেন তিনি। খবর আল জাজিরার।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, কলম্বিয়া ও ভেনেজুয়েলা ‘ভীষণ অসুস্থ’ দেশ। পেত্রোকে ‘অসুস্থ’ আখ্যা দিয়ে ট্রাম্প যোগ করেন, সে কোকেন তৈরি করে তা যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করে। সে আর বেশি দিন এটা করতে পারবে না। আমি আপনাদের বলে দিচ্ছি।

কলম্বিয়াতেও যুক্তরাষ্ট্র হামলার পরিকল্পনা করছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমার কাছে তো কথাটা ভালোই শোনাচ্ছে।

এই মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট পেত্রো। ট্রাম্পকে ‘অপমানজনক মন্তব্য’ না করার বার্তা দিয়ে তিনি লাতিন আমেরিকার দেশগুলোর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অন্যথায় তারা ‘দাসের মতো আচরণের’ শিকার হবে বলে সতর্ক করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া একাধিক দীর্ঘ পোস্টে পেত্রো উল্লেখ করেন, ‘ইতিহাসে যুক্তরাষ্ট্রই প্রথম দেশ, যে দক্ষিণ আমেরিকার কোনো রাজধানীতে বোমা হামলা চালিয়েছে।’ তবে তিনি বলেছেন, প্রতিশোধ কোনো সমাধান নয়।

এদিকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্রের অভিযানে বহু কিউবান নিহত হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, কিউবায় মার্কিন সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নেই, কারণ দ্বীপ রাষ্ট্রটি নিজেই পতনের পথে রয়েছে।

তিনি বলেন, কিউবা পতনের দ্বারপ্রান্তে। কিউবার এখন কোনো আয় নেই। তারা তাদের সব আয় পেত ভেনেজুয়েলা থেকে, ভেনেজুয়েলার তেল থেকে। এখন তারা কিছুই পাচ্ছে না। কিউবা সত্যিকার অর্থেই পতনের দ্বারপ্রান্তে।

এসময় ট্রাম্প প্রতিবেশী মেক্সিকোকেও সতর্ক করে দেন। বলেন, দেশটিকে নিজেদের ঠিক করতে হবে, কারণ মেক্সিকোর ভেতর দিয়েই মাদকের ঢল নামছে। এ বিষয়ে অদূর ভবিষ্যতে ‘যুক্তরাষ্ট্রকে কিছু একটা করতেই হবে’ বলে উল্লেখ করেন ট্রাম্প।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৯ কার্যদিবসে রায়, শিশু ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ড যুবকের

পাবনায় ছাগলে গাছের পাতা খাওয়া নিয়ে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ; আটক ১

হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু

আমার কোনো ক্ষতি হলে এর দায় আমির হামজার : রাশেদ খান

৫-৭ দিনের মধ্যে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল

ঈদযাত্রায় বাসমালিক ও যাত্রীদের জন্য ডিএমপির নির্দেশনা

একীভূত বা অধিগ্রহণে বিএসইসির পর্যবেক্ষণ বাধ্যতামূলক হচ্ছে

আগামীকাল প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত

জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

১০

হঠাৎ ওজন বাড়লে কেন সতর্ক হবেন, থাইরয়েড নিয়ে চিকিৎসকের পরামর্শ

১১

বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫

১২