প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট শেয়ার করায় কারাগারে ১ জন

ছবি: সংগৃহীত।

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট শেয়ার করার অভিযোগে আজিজুল হক (৩৫) নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার বিকেলে মুক্তাগাছা থানা পুলিশ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আজিজুল হক উপজেলার কাশিমপুর ইউনিয়নের ঝনকা বড়টেঙ্গর গ্রামের বাসিন্দা এবং ইব্রাহিমের ছেলে। স্থানীয়দের ভাষ্য, তিনি জামায়াতে ইসলামীর সমর্থক।

এ বিষয়ে মুক্তাগাছা উপজেলা জামায়াতের আমির শামসুল হক বলেন, আজিজুল দলটির কোনো দায়িত্বশীল পদে নেই, তবে সমর্থক। তিনি অশিক্ষিত এবং তাঁর দাবি, পোস্টটি অসাবধানতাবশত অথবা অন্য কেউ তাঁর আইডি থেকে শেয়ার করে থাকতে পারে।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি ফেসবুক পেজ থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ছবিসহ একটি পোস্ট করা হয়। সেটি আজিজুল তাঁর ব্যক্তিগত আইডি থেকে শেয়ার করলে বিষয়টি ছড়িয়ে পড়ে এবং বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরে গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ঝনকা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে সংক্ষুব্ধ একজন থানায় মামলা করবেন এবং মামলার প্রস্তুতি চলছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় ভারতীয় সিনেমার ভিডিও দিয়ে যা বলল ইরান (ভিডিও)

১

অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

২

২৬ চারে সাজানো ১৮২ রানের ইনিংসে হেইলি ম্যাথিউসের ইতিহাস

৩

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ জনের প্রাণ

৪

স্বাস্থ্যখাতের সংস্কার ও উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

৫

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

৬

পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫

৭

কবর থেকে লাশ উঠল, ৮ মাসেও এল না রিপোর্ট—নাফিউল হত্যায় বিচারহীনতার অভিযোগ

৮

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পাবনায় বিএনপির বিক্ষোভ

৯

এক ট্রলারে মিলল ৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়

১০

যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের

১১

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক

১২