‘ভণ্ড হুজুর’ বলে কাকে ইঙ্গিত করলেন মারিয়া মিম

ছবি : সংগৃহীত।

ছোটপর্দার পরিচিত মুখ ও আলোচিত অভিনেতা সিদ্দিকুর রহমানের সাবেক স্ত্রী মডেল ও অভিনেত্রী মারিয়া মিম সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সেখানে মাঝে মধ্যেই ক্যারিয়ার সংক্রান্ত বিভিন্ন বিষয় পোস্ট করে থাকেন তিনি। এবার একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন এই মডেল।

সোমবার (১১ মে) দিবাগত রাতে ফেসবুক ভেরিফায়েড পেজে মারিয়া মিম কারও নাম উল্লেখ না করে ‘ভণ্ড হুজুর’ অ্যাখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে।’

এদিকে তার এই পোস্ট দৃষ্টি এড়ায়নি নেটিজেনদের। রীতিমত যেমন শেয়ার করা হচ্ছে, একইভাবে মন্তব্যও করছেন অনেকে। তাদের একাংশের ধারণা―হয়তো সাবেক স্বামী সিদ্দিকুর রহমানকে ইঙ্গিত করেই এসব লিখেছেন মারিয়া মিম। যদিও পোস্টে অভিনেত্রী কারও নাম উল্লেখ করেননি, কিন্তু নেটিজেনরা নিজেদের মতো করে ভেবে নিচ্ছেন।

অভিনেতা সিদ্দিক গত বছর কারাগারে যাওয়ার পর ধর্মের প্রতি মনোনিবেশ করেছেন। সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে নিজের জীভনযাত্রায় পরিবর্তনের কথাও জানিয়েছেন তিনি।

এর কিছুদিন আগেই একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলেন মারিয়া মিম। সেখানে তাকে সাবেক স্বামী সিদ্দিকের ব্যাপারে প্রশ্ন করা হলে রেগে বের হয়ে যান তিনি

প্রসঙ্গত, ২০১২ সালে অভিনেতা সিদ্দিকের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মারিয়া মিম। ২০১৩ সালে তাদের সংসারে আসে প্রথম সন্তান আরশ হোসেন। কিন্তু তাদের এই সংসার বেশিদিন টিকে উঠেনি। ২০১৯ সালের শেষ দিকে বিচ্ছেদ হয় এই জুটির। এরপর দু’জনের কেউই অবশ্য আর বিয়ে করেননি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষকদের ১৩ মে’র মধ্যে পাঠাতে হবে এমপিও ও উৎসব ভাতার বিল

‘ভণ্ড হুজুর’ বলে কাকে ইঙ্গিত করলেন মারিয়া মিম

শিক্ষা কারিকুলাম নতুন করে সাজানো সময়ের দাবি: প্রধানমন্ত্রী

হামের টিকার সংকট নিয়ে রাষ্ট্রীয়-আন্তর্জাতিক তদন্ত হবে

দুবার গিয়েও টিকা মেলেনি, এখন সব আছে, নেই শুধু মালিহা

ইসরায়েলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়

বায়ুদূষণের তালিকায় বিশ্বে প্রথম ঢাকা, বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাস আগের চেয়ে সুস্থ

ফিলিস্তিনের পতাকা উড়িয়ে লিগ শিরোপা উদযাপন ইয়াম

গাইবান্ধায় কুকুরের কামড়ে তিনজনের মৃত্যু, এলাকায় আতঙ্ক

১০

ভিন্নমতের ঊর্ধ্বে পুলিশকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

১১

পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোনামী

১২