নিষেধাজ্ঞা প্রত্যাহার, সাড়ে ৩ বছর পর ভারত থেকে গম আমদানি

ছবি: সংগৃহীত।

সাড়ে তিন বছর পর হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে গম আমদানি শুরু হয়েছে। ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দীর্ঘ বিরতির অবসান ঘটল এ বন্দর দিয়ে গম আসার মধ্য দিয়ে।

শনিবার বিকেলে তিনটি ট্রাকে করে ১১৬ টন গম বাংলাদেশে প্রবেশ করে। ২০২২ সালের সেপ্টেম্বরের পর এটিই প্রথমবারের মতো হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় গম আমদানি। বন্দর সূত্র জানায়, দেশের আমদানিকারক প্রতিষ্ঠান মিফা ইন্টারন্যাশনাল গমগুলো আমদানি করেছে। ভারতের ইজান ট্রেডার্স এগুলো রপ্তানি করে।

এর আগে ২০২২ সালের ১৩ মে অভ্যন্তরীণ বাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে গম রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত সরকার। ফলে প্রায় তিন বছর ছয় মাসের বেশি সময় ধরে হিলি বন্দর দিয়ে গম আমদানি বন্ধ ছিল।

হিলি স্থলবন্দরের আমদানিকারক মোস্তাফিজুর রহমান বলেন, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি ভারত সরকার গম রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। এরপর আমদানিতে আর কোনো আনুষ্ঠানিক বাধা না থাকলেও দামের কারণে এতদিন আমদানিতে আগ্রহ দেখা যায়নি।

তিনি জানান, শনিবার পরীক্ষামূলকভাবে তিন ট্রাক গম আনা হয়েছে। ভারতের এফসিআই জাতের গমের মান ভালো এবং এটি দিয়ে উন্নতমানের ময়দা তৈরি করা যায়, তাই এটির চাহিদা রয়েছে। তবে বর্তমান দামে ভারতীয় গম আমদানি করে তেমন লাভ হচ্ছে না বলে মনে করছেন ব্যবসায়ীরা। অন্য দেশ- বিশেষ করে কানাডা ও ইউক্রেন থেকে আমদানি করা গম তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে। ভারতে নতুন মৌসুমের গম বাজারে আসতে শুরু করেছে। দাম কিছুটা কমলে হিলি বন্দর দিয়ে গম আমদানি বাড়তে পারে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, সর্বশেষ ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর এ বন্দর দিয়ে গম আমদানি হয়েছিল। এরপর ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে আমদানি পুরোপুরি বন্ধ ছিল।

তিনি বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে এখন আবার আমদানির সুযোগ তৈরি হয়েছে। আমদানিকারকদের আবেদন অনুযায়ী গম পরীক্ষা করে সনদ দেওয়া হচ্ছে। দ্রুত পণ্য খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে পুষ্টি উন্নয়নে যৌথ উদ্যোগ নেসলে ও বিসিএসআইআরের, উন্মোচন ‘পুষ্টিগ্রো+’

ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

দম্ভের চেয়ে কাণ্ডজ্ঞান থাকা বেশি দরকার, শেষ পর্যন্ত বুঝল মোদি সরকার

আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

হেফাজত হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা, চলবে রুটিন অনুযায়ী

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

১০

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

১১

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১২