আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সময় অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো ১ হাজার ৫২২ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে পুনর্বহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে 'ভিকটিম পুলিশ পরিবার'।

সোমবার (২৭ জুলাই) কর্মসূচিতে অংশ নেয়া চাকরিচ্যুত পুলিশ সদস্যরা অভিযোগ করেন, কোনো সুনির্দিষ্ট অপরাধ, শৃঙ্খলাভঙ্গ বা দুর্নীতির অভিযোগ ছাড়াই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের চাকরি থেকে অব্যাহতি দেয়া হয় বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এর ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দীর্ঘদিন ধরে সামাজিক, মানসিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে।

তাদের দাবি, সরকার পরিবর্তনের পর পুনর্বহালের আবেদন জানালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানবিক বিবেচনায় তাদের পুনর্বহালের পক্ষে ইতিবাচক সিদ্ধান্ত ও আদেশ দিলেও তা এখনো বাস্তবায়ন করা হয়নি। ফলে চাকরিচ্যুত পুলিশ সদস্য ও তাদের পরিবারের দুর্ভোগ আরও বেড়েছে।

এ অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পুনর্বহালের আদেশ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সরাসরি ও মানবিক হস্তক্ষেপ কামনা করেন তারা।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতারা

টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পে দুর্নীতির অভিযোগে নথিপত্র সংগ্রহ করেছে দুদক

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, বছর শেষে স্থানীয় সরকার ভোট: মির্জা ফখরুল

খাদ্য নিরাপত্তায় কানাডার ১০ বছরের মহাপরিকল্পনা

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

সীমান্তে বিজিবি’র সঙ্গে গোলাগুলি, অস্ত্র ও গুলি উদ্ধার

১০

বাংলাদেশে পুষ্টি উন্নয়নে যৌথ উদ্যোগ নেসলে ও বিসিএসআইআরের, উন্মোচন ‘পুষ্টিগ্রো+’

১১

ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

১২