২০১৮ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশে পৌঁছাল যুক্তরাষ্ট্রের ভুট্টার চালান

ছবি : সংগৃহীত।

২০১৮ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ভুট্টার চালান। বুধবার (৭ জানুয়ারি) চট্টগ্রাম বন্দরে আসা এই চালানকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র দূতাবাস। 

চালানটিতে ২০২৫–২৬ ফসল মৌসুমে নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা ও মিনেসোটায় উৎপাদিত ৫৭,৮৫৫ মেট্রিক টন হলুদ ভুট্টা অন্তর্ভুক্ত রয়েছে, যা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের ভ্যাঙ্কুভার বন্দর থেকে জাহাজে পাঠানো হয়েছে।

গত আট বছরে প্রথমবারের মতো বাংলাদেশের পশুখাদ্য প্রস্তুতকারকদের প্রাণী পুষ্টির একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে যুক্তরাষ্ট্রের উচ্চমানের ভুট্টা ব্যবহারের সুযোগ করে দিয়েছে এই সরবরাহ।

যুক্তরাষ্ট্র দূতাবাসের এগ্রিকালচারাল অ্যাটাশে এরিন কোভার্ট জাহাজটিকে স্বাগত জানাতে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন। 

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশের তিনটি প্রধান পশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান—নাহার এগ্রো গ্রুপ, প্যারাগন গ্রুপ এবং নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড—এর ক্রেতাদের সমন্বয়ে গঠিত একটি জোট।

যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান শস্য রপ্তানিকারক প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রেইন কর্পোরেশন (ইউজিসি)-এর একজন কর্মকর্তা বলেন, ‘গত আট বছরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভুট্টার প্রথম চালানের অংশ হতে পেরে আমরা গর্বিত। 

এই উদ্যোগটি বাস্তবায়নে যারা অবদান রেখেছেন, তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ এবং আগামী বছরগুলোতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের শস্য সরবরাহ করতে আমরা আগ্রহী।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

১০

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

১১

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

১২