আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গরের। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে পৃথক বৈঠক করবেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়েরও কর্মসূচি রয়েছে তার। সফরের অংশ হিসেবে তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন।

কূটনৈতিক সূত্রগুলোর মতে, সার্জিও গরের ঢাকা সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ দিক নিয়ে আলোচনা করা। সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের কৌশলগত অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র।

সূত্রগুলো জানায়, গত ফেব্রুয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর জুনে প্রধানমন্ত্রীর চীন সফর, একই মাসে পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি করেছে। এ প্রেক্ষাপটে ওয়াশিংটন ঢাকার কূটনৈতিক অবস্থান ও অগ্রাধিকার সম্পর্কে বিস্তারিত জানতে চায়।

সংশ্লিষ্টদের ধারণা, সফরকালে বাংলাদেশ-ভারত সম্পর্কও আলোচনায় গুরুত্ব পেতে পারে। বিশেষ করে নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে ঢাকার সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র আগ্রহ দেখাতে পারে। একই সঙ্গে চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পৃক্ততা, রাশিয়া ও তুরস্কের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের অগ্রগতি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। কূটনৈতিক মহলের ধারণা, আঞ্চলিক বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিও বাংলাদেশকে অবহিত করতে পারেন সার্জিও গর।

এর আগে চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশ সফর করেন। ফলে কয়েক মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের একাধিক প্রতিনিধির ঢাকা সফরকে দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে দেখা হচ্ছে।

সম্প্রতি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে সার্জিও গরও উপস্থিত ছিলেন। সেখানে দুই দেশ পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা করে।রাজনৈতিক বিশ্লেষণ

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় জলাশয় ভরাট করে কোটি টাকার ল্যান্ডফিল বাণিজ্য, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা

ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ু দূষণের তালিকায় বিশ্বে ষষ্ঠ

হরমুজে ইরান, বাব আল-মান্দেবে হুতি: দুই প্রণালিতে যুদ্ধের ছায়া, বাড়ছে বিশ্বজুড়ে তেল-বাণিজ্য সংকট

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

৫ দেশে অর্থ পাচারের অভিযোগে আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অ্যাজমার বা শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চমকপ্রদ তথ্য পাওয়া গেল গবেষণায়

১০

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

১১

দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান

১২