ফলপ্রসূ আলোচনার দাবি ট্রাম্পের, ইরানের অস্বীকার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘ফলপ্রসূ আলোচনা’ হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এমন দাবি অস্বীকার করেছে ইরান।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের শান্তি আলোচনা দাবিটি মিথ্যা। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা ও ঐকমত্য হওয়ার কথা অস্বীকার করেছে ইরান।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেন, আলোচনার দাবি মিথ্যা। তেলের বাজারকে নিয়ন্ত্রণ করতে এমন দাবি করা হচ্ছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোর ওপর হামলা পাঁচ দিনের জন্য স্থগিত ও আলোচনা চলছে—ট্রাম্পের এমন দাবির পর তেলের দাম প্রায় ১১ শতাংশ কমেছে।

এর আগে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরাল আলোচনা হয়েছে এবং দুপক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে। তিনি জানান, এ সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘ফলপ্রসূ আলোচনা’ হয়েছে এবং তিনি ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে যেকোনো ধরনের সামরিক হামলা আগামী পাঁচ দিনের জন্য ‘স্থগিত’ রাখবেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পে ক্ষতি, সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

হাসিনার নির্দেশেই গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে: তদন্ত সংস্থা

কুয়াকাটায় এক ট্রলারে ধরা পড়ল ৪৬ মণ ইলিশ

রাতেই ঝড় হতে পারে দেশের যেসব অঞ্চলে

জুলাই জাদুঘরে প্রবেশে নতুন টিকিটমূল্য নির্ধারণ, সপ্তাহে কোন দিন ও কখন যাবেন

আবারও কি শাকিবের সঙ্গে দেখা যাবে ইধিকাকে?

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্কিন পারমানবিক হামলার নিন্দা জানালেন পেজেশকিয়ান

‘দিল্লিতে শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতার দায় ভারত এড়াতে পারে না’

মিঠুন কে দেখতে হাসপাতালে দেব,আবেগ ধরে রাখতে পারলেন না অভিনেতা

১০

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ সোমবার, জানবেন যেভাবে

১১

আগামী মাস থেকে মহাসড়কের প্রতি ১০ কিলোমিটারে থাকবে সুসজ্জিত অ্যাম্বুলেন্স

১২