জুলাই জাদুঘরে প্রবেশে নতুন টিকিটমূল্য নির্ধারণ, সপ্তাহে কোন দিন ও কখন যাবেন

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, আন্দোলনের ইতিহাস ও আত্মত্যাগের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারক সংরক্ষণ করা হয়েছে।

৫ আগস্ট সকালে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের আগে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছিলেন, শিশুদের জন্য ২৫ টাকা এবং প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) জাদুঘরে প্রবেশের টিকিটমূল্য ও সময় নতুন করে নির্ধারণ করা হয়েছে। 

জাদুঘর খোলার সময়

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সপ্তাহে ছয় দিন দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

শনিবার থেকে বুধবার: সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা

শুক্রবার: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা

বৃহস্পতিবার: সাপ্তাহিক বন্ধ

দর্শনার্থীদের জন্য পরিদর্শন স্লট

জাদুঘর পরিদর্শনের জন্য তিনটি স্লট রাখা হয়েছে—

প্রথম স্লট: সকাল ১১টা থেকে দুপুর ১টা

দ্বিতীয় স্লট: দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট

তৃতীয় স্লট: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা

প্রবেশমূল্য

দর্শনার্থীদের জন্য প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে—

প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক: ৫০ টাকা

বাংলাদেশি শিশু (৩ থেকে ১১ বছর): ২০ টাকা

সার্কভুক্ত দেশের নাগরিক: ৫০০ টাকা

অন্যান্য দেশের নাগরিক: ২ হাজার টাকা


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেপ্টেম্বরের ২২ দিনে ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছুঁই ছুঁই

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন জিন্নাত

আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবিপ্রবি’র প্রথম সমাবর্তন

পুলিশে বড় রদবদল: ঊর্ধ্বতন ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

তেলের বাড়তি দামে বেড়েছে ট্রাকভাড়া, বেনাপোলে বিপাকে ব্যবসায়ীরা

এয়ারবাস বর্তমান সরকারের জন্য ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত

মা হারালেন রানী মুখার্জি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে পাবনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি

১০

জ্বালানির দাম বৃদ্ধিতে বাড়ল বাসভাড়া

১১

জনগণের কাছে সহনশীলতা প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১২