আবারও কি শাকিবের সঙ্গে দেখা যাবে ইধিকাকে?

ছবি: সংগৃহীত

 

দুই সিনেমায় জুটি বেঁধে দর্শকদেরপ্রশংসা কুড়িয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এবার তৃতীয়বারের মতো বড় পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে এই জুটিকে। নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘নিঃস্ব’-তে ইধিকা পালকে নায়িকা হিসেবে নেয়ার গুঞ্জন চলছে।

সিনেমাটিতে শাকিব খানের অভিনয় ইতোমধ্যে নিশ্চিত করেছেন নির্মাতা। তবে নায়িকা হিসেবে এখনো কাউকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়নি। একটি সংবাদমাধ্যমে মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো অভিনেত্রীর সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়নি। তবে সম্ভাব্য নায়িকাদের তালিকায় ইধিকা পাল রয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে সিনেমাটির নায়িকা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, ‘নিঃস্ব’ সিনেমার চিত্রনাট্যের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। নির্মাতা জানিয়েছেন, ‘নিঃস্ব’-তে শাকিব খানকে আবারও অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যাবে। তবে গল্প ও উপস্থাপনায় থাকবে নতুনত্ব। আগামী বছরের রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। 

প্রসঙ্গত, হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বাঁধেন শাকিব খান ও ইধিকা পাল। সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং বক্স অফিসেও সফলতা পায়। এরপর ২০২৫ সালে মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমায় দ্বিতীয়বার একসঙ্গে দেখা যায় তাদের। সিনেমাটিতেও শাকিব-ইধিকার রসায়ন প্রশংসিত হয়। প্রযোজকের দাবি, ‘বরবাদ’ ঢালিউডের সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেপ্টেম্বরের ২২ দিনে ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছুঁই ছুঁই

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন জিন্নাত

আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবিপ্রবি’র প্রথম সমাবর্তন

পুলিশে বড় রদবদল: ঊর্ধ্বতন ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

তেলের বাড়তি দামে বেড়েছে ট্রাকভাড়া, বেনাপোলে বিপাকে ব্যবসায়ীরা

এয়ারবাস বর্তমান সরকারের জন্য ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত

মা হারালেন রানী মুখার্জি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে পাবনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি

১০

জ্বালানির দাম বৃদ্ধিতে বাড়ল বাসভাড়া

১১

জনগণের কাছে সহনশীলতা প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১২