বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবারো হামলা: ট্রাম্প

আগামী বুধবারের মধ্যে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে দীর্ঘমেয়াদি চুক্তি না হলে আবারো হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি জানি না। হয়তো আমি এটি (যুদ্ধরিবতি) বাড়াব না, তবে অবরোধ অবশ্যই বহাল থাকবে।”

তিনি আরো বলেন, “দুর্ভাগ্যবশত আমাদের আবারো বোমা হামলা শুরু করতে হতে পারে।”

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির মেয়াদ আগামী বুধবার শেষ হতে যাচ্ছে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্য নিয়ে দুই দেশ পরোক্ষ আলোচনায় অংশ নিচ্ছে।

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, শান্তি আলোচনায় আগামী সোমবার দ্বিতীয় দফায় পাকিস্তানে বৈঠকে বসতে পারে ইরান ও যুক্তরাষ্ট্র।  

এদিকে, যুক্তরাষ্ট্র বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালি আবারো বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। 

ইরান জানিয়েছে, তারা যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আগ্রহী নয়। তবে সব ইস্যু একসঙ্গে একটি সমন্বিত প্যাকেজের আওতায় সমাধান হলে আলোচনায় বসতে প্রস্তুত তারা। খবর আলজাজিরার। 

কূটনৈতিক সূত্র অনুযায়ী, এবার যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় শুধু পারমাণবিক বিষয় নয়, বরং হরমুজ প্রণালী, নিরাপত্তা নিশ্চয়তা, জব্দ সম্পদ, ক্ষেপণাস্ত্র, যুদ্ধ ক্ষতিপূরণ ও আঞ্চলিক সম্পর্কসহ বিস্তৃত ইস্যু যুক্ত হয়েছে।

ইরান বলছে, তারা দীর্ঘমেয়াদি শান্তি চায়, তবে যুদ্ধ ও উত্তেজনার পুনরাবৃত্তি এড়াতে কার্যকর নিশ্চয়তা প্রয়োজন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

১০

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

১১

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

১২