পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচার চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘সরকার ইতোমধ্যে যারা পালিয়ে গেছে, তাদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার সম্পন্ন করা এবং সাজা কার্যকর করার প্রক্রিয়া শুরু করেছে।’ শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় থেকেই পলাতকদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছিল ফলে সেই প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে যেসব দেশে আওয়ামী লীগ নেতা-কর্মীরা পলাতক রয়েছে সেসব দেশের সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগ অব্যাহত রেখেছে। ফলে যত দ্রুত সম্ভব বিচারকার্য সম্পন্ন করা হবে।’

বর্তমান সরকার নারী শিক্ষা ও কারিগরি শিক্ষার প্রসারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়ে তিনি আরও বলেন, ‘চলতি বাজেটে নারীদের শিক্ষাখাতে সর্বাধিক বরাদ্দ রাখা হয়েছে এবং বিশেষভাবে কারিগরি শিক্ষার ওপর জোর দেয়া হয়েছে। পাশাপাশি নারীদের স্নাতক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার পরিকল্পনাও সরকারের রয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর থেকেই বর্তমান সরকার নারী শিক্ষার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। নারীদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।’

অবৈধ অভিবাসন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ইউরোপসহ বিভিন্ন দেশে দালাল চক্রের প্রলোভনে পড়ে অনেক মানুষ সাগরপথে জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি জমাচ্ছেন। এ প্রবণতা রোধে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জেলা পর্যায়ে সচেতনতা মূলক নির্দেশনা দেয়া হবে, যাতে কোনো নাগরিক দালাল চক্রের প্রতারণার শিকার না হয়। একই সঙ্গে বিদেশে বিপদে পড়া বাংলাদেশি কর্মীদের দ্রুত সহায়তা নিশ্চিত করতে বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে।’

তিনি বলেন, ‘যেসব ব্যক্তির বিরুদ্ধে দেশে আদালতের রায় হয়েছে এবং যারা দেশের বাইরে অবস্থান করছেন, তাদের ফিরিয়ে এনে আইনের আওতায় আনার জন্য সরকার বিভিন্ন দেশের সঙ্গে জোরালো আলোচনা চালিয়ে যাচ্ছে। বিচারিক প্রক্রিয়া শেষে তাদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা হবে।’

এ সময় অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু, সিভিল সার্জন ডা. সাজেদা বেগমসহ আরও অনেকে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই

১

রূপপুরে প্রথম ইউনিটের সফল পারমাণবিক বিক্রিয়া শুরু

২

রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের মরদেহ

৩

সৌদিতে নিহতদের মধ্যে বাংলাদেশসহ কোন কোন দেশের নাগরিক আছেন?

৪

বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

৫

‘পারফেক্ট হ্যাটট্রিকে’ ইতিহাস গড়লেন হাসান মাহমুদ

৬

নারায়ণগঞ্জে এক রাতেই তিন স্থানে বিস্ফোরণ, দগ্ধ ৯

৭

বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা

৮

ছেড়ে দেয়া হলো দীপকেসহ সিজেপির তিন নেতাকে

৯

রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ১২

১০

বিক্ষোভে উত্তাল দিল্লি, আটক দেড় হাজারের বেশি

১১

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

১২