বিক্ষোভে উত্তাল দিল্লি, আটক দেড় হাজারের বেশি

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দেড় হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। আটক বিক্ষোভকারীদের বহনকারী একটি বাস লক্ষ্য করে মুহুর্মুহু পাথর নিক্ষেপের ঘটনাও ঘটেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

শনিবার (১০ অক্টোবর) দিল্লির ঝান্ডেওয়ালান এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ককরোচ জনতা পার্টির (সিজেপি) উদ্যোগে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়া হয়। 

বিক্ষোভে যোগ দিতে যন্তর মন্তরের আশপাশে আসা ব্যক্তিদের আটক করতে থাকে পুলিশ। কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা ও বিভিন্ন বিধিনিষেধ জারি করা হয়। গণআটকের পরিপ্রেক্ষিতে বিক্ষোভ আরও নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

এদিকে, বিক্ষোভকারীদের আটকের সময় দিল্লি পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে ‘পিঙ্ক ফোর্সের’ একজন সদস্যও রয়েছেন।

এর আগে, সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সিজেপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লির বিভিন্ন স্থান থেকে প্রায় এক হাজার বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।

তবে বাসে পাথর নিক্ষেপের ঘটনায় কারা জড়িত, সেই বিষয়ে কর্মকর্তাদের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভে উত্তাল দিল্লি, আটক দেড় হাজারের বেশি

১

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

২

দিল্লিতে বিক্ষোভের জেরে এবার আটক মমতা

৩

এক থেকে ছয় মাস নিষিদ্ধ হচ্ছেন রোনালদো, চূড়ান্ত ঘোষণার অপেক্ষা!

৪

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, নীলক্ষেতে চাকরিপ্রত্যাশীদের অবরোধ

৫

বিমান থেকে অভিজিৎ দীপকসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক

৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন

৭

ধ্রুব রাঠির পর এবার অভিজিৎ দীপকসহ শত শত বিক্ষোভকারী আটক

৮

শুভ মহালয়া আজ, দুর্গাপূজার ক্ষণগণনা শুরু

৯

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, দুইজনকে খুঁজছে পুলিশ

১০

সিজেপিকে মোকাবিলায় নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩ শতাধিক ক্যামেরা

১১

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

১২