শুভ মহালয়া আজ, দুর্গাপূজার ক্ষণগণনা শুরু

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্ন শুভ মহালয়া আজ (শনিবার)। এর মধ্য দিয়ে সূচিত হলো দেবীপক্ষ। শ্রীশ্রী চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গার আগমনী আবাহনই সনাতন ঐতিহ্যে মহালয়া হিসেবে পরিচিত। এই চণ্ডীতেই রয়েছে দেবী দুর্গার সৃষ্টির পটভূমি ও দেবীর স্তুতি-প্রশস্তি। একই সঙ্গে পিতৃপক্ষের সমাপ্তিতে প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ ও তাদের আত্মার শান্তি কামনায় তর্পণ করবেন সনাতন ধর্মাবলম্বীরা।

মহালয়া দুর্গোৎসবের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি। শাস্ত্র মতে, এই দিনেই দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। পুরাণ অনুযায়ী, ব্রহ্মার বর পেয়ে অসুররাজ মহিষাসুর এতটাই শক্তিশালী হয়ে উঠেছিলেন যে দেবতারাও তাকে পরাজিত করতে পারছিলেন না। পরবর্তীতে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের সম্মিলিত তেজ ও শক্তি থেকে আবির্ভূত হন দেবী দুর্গা। দেবতাদের প্রদান করা বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে সিংহবাহিনী দেবী দুর্গা মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন এবং তাকে বধ করেন।

মহালয়ার ভোরে মহালয়া চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্ত্যলোকে আবাহন জানানো হয়। এ উপলক্ষ্যে দেশের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে বিশেষ পূজা, ঘট স্থাপন ও চণ্ডীপাঠের আয়োজন করা হয়েছে।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, পিতৃপক্ষে প্রয়াত আত্মীয়স্বজন ও পূর্বপুরুষেরা মর্ত্যে আগমন করেন। তাদের আত্মার শান্তি কামনায় জল, তিল ও অন্ন উৎসর্গ করে তর্পণ করা হয়। মহালয়া তিথিতে এই বিশেষ আচার পালনের মাধ্যমে ভক্তরা পূর্বপুরুষদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

আগামী ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। পরবর্তীতে ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে পাঁচ দিনব্যাপী এই উৎসব। সনাতন বিশ্বাস অনুযায়ী, এ বছর দেবী দুর্গার আগমন ঘটবে ঘোটকে (ঘোড়া) এবং গমন হবে নৌকায়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধ্রুব রাঠির পর এবার অভিজিৎ দীপকেসহ আটক শত শত বিক্ষোভকার

১

শুভ মহালয়া আজ, দুর্গাপূজার ক্ষণগণনা শুরু

২

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, দুইজনকে খুঁজছে পুলিশ

৩

সিজেপিকে মোকাবিলায় নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩ শতাধিক ক্যামেরা

৪

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

৫

মাচাদোর পর এবার কার হাতে যাচ্ছে নোবেল

৬

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা: ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

৭

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান

৮

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

৯

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

১০

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

১১

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

১২