ছেড়ে দেয়া হলো দীপকেসহ সিজেপির তিন নেতাকে

আটকের পর মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস। এর আগে গভীর রাতে মুক্তি দেয়া হয় আলোচিত ইউটিউবার ধ্রুব রাঠীকেও।

রোববার (১১ অক্টোবর) দিল্লি ক্যান্ট পুলিশ স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পর সিজেপির তিন নেতাকে মুক্তি দেয়া হয় বলে জানিয়েছেন সিজেপির আইনবিষয়ক প্রধান রত্না সিং।

নেতাদের মুক্তির খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে সিজেপি লিখেছে, ‘অবশেষে দিল্লি পুলিশ অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে মুক্তি দিতে বাধ্য হয়েছে।’ পোস্টে আরও বলা হয়, ‘ককরোচরা কখনো মরে না।’

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার থেকে মধ্য দিল্লিতে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি ঘিরে পুলিশের অভিযানে এখনো পর্যন্ত ৬ হাজারের বেশি মানুষকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে বিরোধী দলের নেতা, সমাজকর্মী ও বিভিন্ন কনটেন্ট নির্মাতাও ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের মরদেহ

১

সৌদিতে নিহতদের মধ্যে বাংলাদেশসহ কোন কোন দেশের নাগরিক আছেন?

২

বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

৩

‘পারফেক্ট হ্যাটট্রিকে’ ইতিহাস গড়লেন হাসান মাহমুদ

৪

নারায়ণগঞ্জে এক রাতেই তিন স্থানে বিস্ফোরণ, দগ্ধ ৯

৫

বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা

৬

ছেড়ে দেয়া হলো দীপকেসহ সিজেপির তিন নেতাকে

৭

রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ১২

৮

বিক্ষোভে উত্তাল দিল্লি, আটক দেড় হাজারের বেশি

৯

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

১০

দিল্লিতে বিক্ষোভের জেরে এবার আটক মমতা

১১

এক থেকে ছয় মাস নিষিদ্ধ হচ্ছেন রোনালদো, চূড়ান্ত ঘোষণার অপেক্ষা!

১২