দেশে স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

ছবি সংগৃহীত।

দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ সমন্বয় করা দাম অনুযায়ী, নতুন দরেই স্বর্ণ বিক্রি হচ্ছে। একইসঙ্গে রুপার দাম অপরিবর্তিত থাকলেও, সেটিও বিক্রি হচ্ছে পূর্বঘোষিত সর্বশেষ দামে।

গত ২৪ জুলাই রাতে এক বিজ্ঞপ্তিতে ভরিপ্রতি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত জানায় বাজুস। সে অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ এখন বিক্রি হচ্ছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকায়।

আজকের স্বর্ণের বাজারদর বুধবার (৬ আগস্ট)— ২২ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা, ২১ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ১ হাজার ৪০ হাজার ৪০০ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

 

এর আগে, গত ২৩ জুলাই স্বর্ণের দাম বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা কার্যকর হয়েছিল ২৪ জুলাই থেকে।

চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে যার মধ্যে ২৯ বার দাম বেড়েছে এবং ১৬ বার কমেছে। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৬২ বার, যেখানে ৩৫ বার দাম বেড়ে ও ২৭ বার কমানো হয়।

এদিকে রুপার দামে কোনো পরিবর্তন না আনলেও, এটি বিক্রি হচ্ছে আগের নির্ধারিত দামে, অর্থাৎ বাজারে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট রুপা প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট রুপা প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ১ হাজার ৭২৬ টাকায় বিক্রি হচ্ছে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

তিন ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

রাজেশ ঘোষই আসিফের ক্যারিয়ারের ‘তুরুপের তাস’

গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল, আটক ৬

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

‘ইসলামিক ন্যাটো’ জোটে বাংলাদেশের অবস্থান কী হবে?

স্টার্কের তাণ্ডবে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

মির্জা ফখরুলের নেতৃত্বে নতুন অধ্যায়ের প্রত্যাশা, অভিনন্দন ইরানের

রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১০

মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার ভারতের

১২