সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

ছবি সংগৃহীত ।

আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে  সংস্থাটি। 

আবহাওয়া অফিসের তথ্যে জানা যায়, উত্তর-পশ্চিম রাজস্থান ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করা নিম্নচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। তবে আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) উত্তর বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে, যা দেশের আবহাওয়ায় প্রভাব ফেলবে।

মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে রাজস্থান থেকে উত্তরের দিকে উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এবং বাংলাদেশে মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, সোমবার সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের দু’একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষত ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। সারা দেশে বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণের এ প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২