নেপালে নিরাপদে অপু বিশ্বাসসহ ‘শিকার’ সিনেমার পুরো টিম

নেপালে ভূমিকম্প, ভূমিধস ও আকস্মিক বন্যার মধ্যেও নিরাপদে আছেন ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস ও তার অভিনীত ‘শিকার’ সিনেমার পুরো টিম। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেই এ তথ্য জানিয়েছেন অভিনেত্রী।

ফেসবুক পোস্টে অপু বিশ্বাস জানান, নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবরের মধ্যে তারা বর্তমানে দেশটিতে অবস্থান করছেন। পরিস্থিতির খবর ছড়িয়ে পড়ার পর অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়স্বজন ও প্রিয়জন ফোন ও মেসেজ করে তাদের খোঁজ নিয়েছেন বলেও জানান তিনি।

সবার উদ্বেগ ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে অপু বিশ্বাস লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমরা ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে আছি এবং সবাই সুস্থ ও ভালো আছি।’

দেশে ফেরার অপেক্ষায় থাকা এই অভিনেত্রী ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ করেছেন। পাশাপাশি সন্তানের কাছে নিরাপদে দেশে ফিরতে পারেন—এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

চলতি মাসের প্রথম সপ্তাহে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে নেপালে যান অপু বিশ্বাস। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন মুর্তজা পলাশ। এতে আরও অভিনয় করছেন কলকাতার অভিনেতা রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ অনেকে।

এদিকে নেপালে ভূমিকম্পের পর বিভিন্ন এলাকায় ভূমিধস ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। রাস্তাঘাট, সেতু ও বিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বহু পর্যটক নিখোঁজ হওয়ার খবরও সামনে এসেছে।

তবে এই পরিস্থিতির মধ্যেও অপু বিশ্বাসসহ ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদে থাকায় স্বস্তি ফিরেছে তাদের পরিবার, স্বজন ও ভক্তদের মধ্যে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে প্রাণহানিতে স্পিকারের শোক

ভূমিকম্পের পর তুষারধস, ভোটেকোশিতে আকস্মিক বন্যার নেপথ্যে ‘প্রাকৃতিক বাঁধ’

নেপালে নিরাপদে অপু বিশ্বাসসহ ‘শিকার’ সিনেমার পুরো টিম

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

নেপালের বন্যা-ভূমিধসে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫৬০, মামলা ৪৬

‘ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য ভারতকে জবাবদিহিতার আওতায় আনতে হবে’

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা

প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় বিএনপির দুই পক্ষের হট্টগোল

১০

ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে হামলা-শোডাউনের অভিযোগ

১১

হাম: উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, মোট প্রাণহানি ৯৫০

১২