নেপালের বন্যা-ভূমিধসে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ

ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে কাঠমান্ডুকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা। বুধবার (২৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় বাংলাদেশের জনগণ গভীরভাবে শোকাহত। ভয়াবহ এই পরিস্থিতি বাংলাদেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এতে আরও বলা হয়, নেপালে শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। পর্যটকসহ আরও অনেকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার ও জনগণ এই কঠিন সময়ে নেপাল সরকার এবং দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে বলেও জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানিয়ে বাংলাদেশ ক্ষতিগ্রস্তদের দ্রুত উদ্ধার, আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধার কামনা করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিহতদের জন্য আমরা গভীর সমবেদনা জানাই। নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।’

এদিকে নেপালের প্রতি বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কাঠমান্ডুকে সহায়তা দিতে ঢাকা প্রস্তুত রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে নেপালকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।’

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে প্রাণহানিতে স্পিকারের শোক

ভূমিকম্পের পর তুষারধস, ভোটেকোশিতে আকস্মিক বন্যার নেপথ্যে ‘প্রাকৃতিক বাঁধ’

নেপালে নিরাপদে অপু বিশ্বাসসহ ‘শিকার’ সিনেমার পুরো টিম

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

নেপালের বন্যা-ভূমিধসে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫৬০, মামলা ৪৬

‘ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য ভারতকে জবাবদিহিতার আওতায় আনতে হবে’

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা

প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় বিএনপির দুই পক্ষের হট্টগোল

১০

ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে হামলা-শোডাউনের অভিযোগ

১১

হাম: উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, মোট প্রাণহানি ৯৫০

১২