ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫৬০, মামলা ৪৬

ছবি: সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে ৫৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নগরীর বিভিন্ন থানায় ৪৬টি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীর আটটি অপরাধ বিভাগের বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখার সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে মিরপুর বিভাগে সবচেয়ে বেশি ১৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯২ জন, উত্তরা বিভাগে ৭৪ জন, মতিঝিল বিভাগে ৬৩ জন, ওয়ারী বিভাগে ৫৪ জন, গুলশান বিভাগে ৫২ জন, রমনা বিভাগে ৪৫ জন, লালবাগ বিভাগে ৩০ জন এবং গোয়েন্দা বিভাগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান চলাকালে ১৪ হাজার ৬৭৮টি ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা ও ২১ লিটার দেশীয় মদ জব্দ করা হয়েছে। এ ছাড়া আলামত হিসেবে পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে একজন ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই

১

রূপপুরে প্রথম ইউনিটের সফল পারমাণবিক বিক্রিয়া শুরু

২

রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের মরদেহ

৩

সৌদিতে নিহতদের মধ্যে বাংলাদেশসহ কোন কোন দেশের নাগরিক আছেন?

৪

বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

৫

‘পারফেক্ট হ্যাটট্রিকে’ ইতিহাস গড়লেন হাসান মাহমুদ

৬

নারায়ণগঞ্জে এক রাতেই তিন স্থানে বিস্ফোরণ, দগ্ধ ৯

৭

বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা

৮

ছেড়ে দেয়া হলো দীপকেসহ সিজেপির তিন নেতাকে

৯

রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ১২

১০

বিক্ষোভে উত্তাল দিল্লি, আটক দেড় হাজারের বেশি

১১

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

১২