নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে প্রাণহানিতে স্পিকারের শোক

ছবি: সংগৃহীত

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে এক শোকবার্তায় নিহতদের পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

নেপালের মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রাসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ১৬২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। নেপালের পর্যটন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ৫৭৯ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাঁদের মধ্যে ৪০০ জনের বেশি বিদেশি পর্যটক।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নেপালে অন্তত ৫৪ জন মার্কিন পর্যটক নিখোঁজ হয়েছেন। রাসুয়া জেলায় আকস্মিক বন্যায় নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দেশটি। একই সঙ্গে বন্যাকবলিত জনগোষ্ঠীর জরুরি আশ্রয়, পানি, স্যানিটেশন ও অন্যান্য ত্রাণসামগ্রী সরবরাহে নেপালকে ৫ লাখ ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আকস্মিক বন্যায় তিব্বতের গিরং কাউন্টিতে তিনজনের মৃত্যু হয়েছে। সেখানে ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন, যাঁদের মধ্যে অন্তত ২৬০ জন বিদেশি নাগরিক।

নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ‘সর্বাত্মক’ অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

গিরং সীমান্তপথ চীন ও নেপালের মধ্যে পর্যটক ও যানবাহন চলাচলের অন্যতম প্রধান সীমান্ত পারাপার কেন্দ্র। ফলে বন্যা ও ভূমিধসের ঘটনায় সীমান্তবর্তী এলাকায় উদ্ধার তৎপরতা ও যোগাযোগ ব্যবস্থাও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি লাখ ছাড়াল, মোট প্রাণহানি ৩০৭

১

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে নিয়োগ, এসএসসি পাসে আবেদনের সুযোগ

২

সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

৩

২১ জানুয়ারি থেকে শুরু হতে পারে ইউপি নির্বাচন

৪

রাজধানী থেকে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার, যা জানা গেল

৫

অবশেষে আদালতের বিচারকের মধ্যস্থতায় ছেলের ঘরে ফিরলেন সেই মা

৬

চুয়েটে প্রশাসনিক ভবনের তালা ভেঙে ঢুকলেন নতুন উপাচার্য

৭

ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার

৮

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই

৯

রূপপুরে প্রথম ইউনিটের সফল পারমাণবিক বিক্রিয়া শুরু

১০

রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের মরদেহ

১১

সৌদিতে নিহতদের মধ্যে বাংলাদেশসহ কোন কোন দেশের নাগরিক আছেন?

১২