অবশেষে আদালতের বিচারকের মধ্যস্থতায় ছেলের ঘরে ফিরলেন সেই মা

ছবি : নিজস্ব

অবশেষে পাবনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের হস্তক্ষেপে পাবনার সাঁথিয়ায় ছেলের কাছে আশ্রয় না পাওয়া সেই মা তার ছেলের ঘরেই ফিরলেন। সেইসঙ্গে মায়ের মায়ের ভরণ পোষণের দায়িত্বও নিয়েছেন গ্রামপুলিশ ছেলে সাগর হোসেন। হাসি ফুটেছে মা-ছেলের মুখে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃদ্ধা মা মুন্নি খাতুন (৫০) কে নিজের সঙ্গে রেখে ভরণপোষণ করতে রাজি ছিলেন না পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সাগর হোসেন (৩০)। ছেলের কাছ থেকে ভরণপোষণ ও আশ্রয় পাওয়ার আশায় স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার অভিযোগ করেন তিনি। স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও তার অভিযোগের স্থায়ী সুরাহা হয়নি। পরে বাধ্য হয়ে জীবনের শেষ সময়ে ছেলের সঙ্গে থাকতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন মা। 

গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) মায়ের করা অভিযোগের শুনানিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদের শুনানিতে মুন্নি খাতুন ও তার ছেলে সাগর হোসেনের শুনানী করেন। শুনানিতে ইউএনও সেলিম আহমেদ সাগরকে তার মাকে নিজের সঙ্গে রেখে দেখাশোনা করার বিষয়ে বারবার বোঝানোর চেষ্টা করেন। একজন বৃদ্ধ ও অসুস্থ মায়ের শেষ বয়সের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে মানবিকভাবে সমস্যাটির সমাধান করার জন্যও ছেলে সাগরকে অনুরোধ করেন ইউএনও।

তবে মাকে নিজের সঙ্গে না রাখার বিষয়ে অনড় থাকেন ছেলে। একপর্যায়ে তিনি ইউএনওকে বলেন, মাকে আমার সঙ্গে দিলে আমি সুইসাইড করব। আমি মাকে সঙ্গে রাখতে পারব না। স্যার, আপনি বলে দেন, আমি মাকে মাসে কত টাকা দেব।

সাঁথিয়া ইউএনওর কার্যালয়ের এমন একটি সংবাদের ভিডিও গত (০৮ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টা নিয়ে শুরু হয় আলোচনা ও সমালোচনার ঝড়। ঘটনাটি নজড়ে আসে পাবনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাঁথিয়া থানার আমলি ম্যাজিস্ট্রেটের। আদালত স্বপ্রণোদিত হয়ে রবিবার (১১ অক্টোবর) বিকেলে সাঁথিয়া থানার ওসি কে অভিযুক্ত ছেলে ও ভুক্তভোগী মা কে নিয়ে বিজ্ঞ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। 

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, আদালকের নির্দেশে গাড়িতে করে মা ও ছেলে নিয়ে বিজ্ঞ আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক মা ও ছেলের কথা শুনে তাদের মধ্যে যে সমস্যাটা ছিল সেটা সমাধান করে দেন। অবশেষে বিচারকের মধ্যস্থতায় ছেলে সাগর হোসেন তার মাকে ভরণ পোষণ দিতে স্বীকার করেন। সেইসঙ্গে সে ভুল বুঝতে পেরে তার মাকে জড়িয়ে ধরে এবং দেশবাসীর কাছে ক্ষমা চান। মায়ের সাথে এমন আচরণ বা এই ধরনের ন্যাক্কারজনক কাজ সে আর জীবনে করবেন না বলেও প্রতিশ্রুতি দেন। 

বৃদ্ধা মা মুন্নী খাতুন প্রতিক্রিয়ায় বলেন, আমি এখন খুব খুশি। ছেলেটা তার ভুল বুঝতে পারছে, আমাকে ঘরে তুলে নিছে, তার কাছে রাখবে। এর চেয়ে খুশির আর কি হতে পারে।

ছেলে সাগর হোসেন বলেন, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। মাকে অসম্মান করেছিলাম। এটা আমার ঠিক হয়নি। বিজ্ঞ বিচারক মহোদয় আমার ভুল ধরিয়ে দিয়েছেন। বাকি জীবন মাকে সাথে নিয়েই বাঁচতে চাই। সবাই দোয়া করবেন। 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানী থেকে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার, যা জানা গেল

১

অবশেষে আদালতের বিচারকের মধ্যস্থতায় ছেলের ঘরে ফিরলেন সেই মা

২

চুয়েটে প্রশাসনিক ভবনের তালা ভেঙে ঢুকলেন নতুন উপাচার্য

৩

ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার

৪

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই

৫

রূপপুরে প্রথম ইউনিটের সফল পারমাণবিক বিক্রিয়া শুরু

৬

রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের মরদেহ

৭

সৌদিতে নিহতদের মধ্যে বাংলাদেশসহ কোন কোন দেশের নাগরিক আছেন?

৮

বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

৯

‘পারফেক্ট হ্যাটট্রিকে’ ইতিহাস গড়লেন হাসান মাহমুদ

১০

নারায়ণগঞ্জে এক রাতেই তিন স্থানে বিস্ফোরণ, দগ্ধ ৯

১১

বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা

১২