রাজধানী থেকে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার, যা জানা গেল

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে শিরিন বেগম (৩৫) নামে এক নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকার একটি বাসা থেকে খণ্ডিত মরদেহটি উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় তার স্বামী দুলালকে (৫০) আটক করেছে পুলিশ।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. এ কে এম মইনুদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে রাতে মীর হাজিরবাগের একটি বাসা থেকে খণ্ডিত মরদেহটি উদ্ধার করা হয়। ওই সময় নারীর দেহটি ৪ টুকরো করা ছিল এবং ঘটনাস্থল থেকে তার স্বামীকে আটক করা হয়েছে।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে— নিহত ওই নারী পরকীয়ায় জড়িত ছিলেন। এ কারণে স্বামী-স্ত্রী মধ্যে ঝগড়া লাগত। এর জের ধরে রাতের যেকোনো সময়ে দুলাল স্ত্রী শিরিনকে হত্যা করেন এবং ধড় থেকে মাথা আলাদা ও উরু থেকে দুই পা আলাদা করে ফেলেন। ময়নাতদন্তের জন্য খণ্ডিত মরদেহটি ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিহত শিরিন বেগমের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার বিখাখালি গ্রামে। তার বাবার নাম মৃত সোহরাব আলী। এ ছাড়া তার এক ছেলে চট্টগ্রামে ও এক মেয়ে গাজীপুরে থাকেন। তাদের খবর দেয়া হয়েছে। সেই সঙ্গে এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ জানুয়ারি থেকে শুরু হতে পারে ইউপি নির্বাচন

১

রাজধানী থেকে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার, যা জানা গেল

২

অবশেষে আদালতের বিচারকের মধ্যস্থতায় ছেলের ঘরে ফিরলেন সেই মা

৩

চুয়েটে প্রশাসনিক ভবনের তালা ভেঙে ঢুকলেন নতুন উপাচার্য

৪

ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার

৫

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই

৬

রূপপুরে প্রথম ইউনিটের সফল পারমাণবিক বিক্রিয়া শুরু

৭

রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের মরদেহ

৮

সৌদিতে নিহতদের মধ্যে বাংলাদেশসহ কোন কোন দেশের নাগরিক আছেন?

৯

বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

‘পারফেক্ট হ্যাটট্রিকে’ ইতিহাস গড়লেন হাসান মাহমুদ

১১

নারায়ণগঞ্জে এক রাতেই তিন স্থানে বিস্ফোরণ, দগ্ধ ৯

১২