তামিম এখন শঙ্কামুক্ত, নেওয়া হবে ঢাকায়

ছবি সংগৃহিত।

তামিম ইকবালকে নিয়ে শঙ্কা আপাতত কেটে গেছে। খেলার মাঠে হার্ট অ্যাটাক করে চরম সংকটাপন্ন অবস্থায় পড়া জাতীয় দলের সাবেক অধিনায়কের অবস্থার উন্নতি হয়েছে। গতকাল জরুরি ভিত্তিতে হার্টে স্টেন্ট বসানোর পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। চিকিৎসকরা বলেছিলেন, আগামী কয়েক ঘণ্টা বেশ গুরুত্বপূর্ণ। একদিন পেরিয়ে যাওয়ার পর এবার তারা জানালেন,  'ক্রিটিক্যাল পিরিয়ড' পেরিয়ে তামিম এখন অনেকটাই সুস্থ আছেন। 

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে সাভারের ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে স্পেশালাইজড হাসপাতালের মিডিয়া পরিচালক ড. রাজীব হাসান সংবাদ সম্মেলনে বলেন, 'একটা ক্রিটিক্যাল পিরিয়ডে তিনি (তামিম) ছিলেন। পুরোপুরি না হলেও এই ক্রিটিক্যাল পিরিয়ড পেরিয়ে এসেছি আমরা। সবার সঙ্গে কথা বলছেন। আমরা খুব সুন্দরভাবে উনাকে ছেড়ে দিতে পারব। কখন ছেড়ে দেব এটা উনাদের পারিবারিক সিদ্ধান্ত।'

জানা গেছে, দুপুরে তামিম ইকবালের কিছু পরীক্ষা করানো হবে। এরপর সবকিছু ঠিক থাকলে উন্নত চিকিৎসার জন্য আজই সন্ধ্যা বা রাতে তাকে ঢাকায় স্থানান্তরিত করা হবে। ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে স্পেশালাইজড হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হবে তাকে। যদিও আপাতত মাঠে ফেরা হচ্ছে না তামিম ইকবালের। চিকিৎসকের পক্ষ থেকে বলা হয়েছে পরের তিন মাস পর্যবেক্ষণে থাকবেন তিনি।  

এর আগে গতকাল সোমবার বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ডিপিএলের ম্যাচ চলাকালে হঠাৎ প্রচণ্ড বুকে ব্যথায় কাতরাতে থাকেন তামিম। তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পর কিছুটা সুস্থ হন, আবার ফিরে এসে হেলিকপ্টারে করে ঢাকায় যাওয়ার চেষ্টা হয়। তবে তখন আরও অসুস্থ হয়ে যান তিনি, এক সময় হয়ে পড়েন অচেতন। দ্রুততার সঙ্গে ফের তাকে কেপিজে হাসপাতালে নেওয়া হয়, রাস্তায় দেওয়া হয় সিপিআর। গুরুতর অবস্থায় তার হার্টে এনিজিগ্রাম করে ব্লক ধরা পড়লে পরানো হয় স্টেন্ট।

এই ঘটনায় সকাল থেকে বিকেল পর্যন্ত তামিমকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন দেশের ক্রিকেট সমর্থকরা। পরিবারের সদস্য, বন্ধু ও চিকিৎসকদের সঠিক ও দ্রুত সিদ্ধান্ত তামিমকে রীতিমতো যমের দুয়ার থেকে ফিরিয়ে আনে। সোমবার রাতেই তামিমের পরিস্থিতির উন্নতি দেখা যায়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা ও খাওয়া দাওয়া শুরু করেন তিনি। ধীরপায়ে তামিম হাঁটাচলাও করতে পারছেন। মৃত্যুর সামনে রেখে ফেরা তামিম দ্রুতই পুরোপুরি সুস্থ হয়ে উঠুক, এমনটাই চাওয়া সকলের। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের সভাপতিত্বে প্রথম একনেক সভা চলছে

শুটিংয়ে মার খেয়ে লাইভে কান্না করছিলেন অভিনেত্রী, প্রকাশ পেল সেই নাটক

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী

পটুয়াখালীতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সূর্যমুখি চাষ

ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

এবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া

চট্টগ্রাম বন্দরে এলো জ্বালানি পণ্যবাহী আরও ৪ জাহাজ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

সরকার সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে জুলাই সনদ বাস্তবায়ন করবে

১০

হরমুজ প্রণালি কখনোই আর আগের অবস্থানে ফিরবে না: আইআরজিসি

১১

সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস

১২