দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে, ইতিহাস গড়লো দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হারের পরও, দুর্দান্ত প্রত্যাবর্তনে শেষ ৩২ নিশ্চিত করেছে বাফানা বাফানারা। 

বৃহস্পতিবার (২৫ জুন) মেক্সিকোর মন্তেরেইতে ২০০২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয় ২০১০ বিশ্বকাপের স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। 

ম্যাচের শুরুতে আক্রমণাত্মক থাকলেও প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্ট করে দক্ষিণ কোরিয়া। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকাও বেশ কয়েকটি সহজ সুযোগ কাজে লাগাতে পারেনি।

স্কোরলাইন খুলতে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং মিন। কিন্তু তাতেও ম্যাচের চিত্র বদলাতে পারেনি এশিয়ার দলটি।

ম্যাচের ৬৩তম মিনিটে দক্ষিণ আফ্রিকার জয়সূচক গোলটি করেন থাপেলো মাসেকো। সেপাং মোরেমির ক্রস থেকে দারুণ ফিনিশে বল জালে জড়িয়ে দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে দেন তিনি।

শেষ দিকে, সমতায় ফিরতে মরিয়া চেষ্টা চালায় দক্ষিণ কোরিয়া। কিন্তু রক্ষণভাগ ও গোলরক্ষক রনওয়েন উইলিয়ামসের দৃঢ়তায় লিড ধরে রাখে দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাফানা বাফানারা। 

এই জয়ে নকআউট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। আগামী ২৯ জুন রাত ১টায় শেষ ৩২-এ সহ-আয়োজক কানাডার মুখোমুখি হবে তারা।

অন্যদিকে, গ্রুপে তিন ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে মেক্সিকো।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ

জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে বাংলাদেশ: বন ও পরিবেশ প্রতিমন্ত্রী

অপু বিশ্বাসসহ তিন দেশের শিল্পী নিয়ে ‘শিকার’ শুরু

‘জোর করে কি ফলাফল খারাপ করানো যায়, জোর করে কি পাস করানো যায়’

ভারতের ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ

ফেসবুকে অপছন্দের ব্যক্তি, আনফ্রেন্ড না করেও তার পোস্ট এড়িয়ে যাওয়ার উপায়

রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ হামলা, নিহত ১৩

দেশের বাজারে আরেক দফা বাড়ল স্বর্ণের গহনার দাম, ভরি কত?

কুষ্টিয়ার জোড়া লাগা দুই শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো সরকার

১০

সরাসরি ২০২৭ বিশ্বকাপ নিশ্চিত হলো বাংলাদেশের

১১

হাইকোর্টের নির্দেশনায় মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ডিএমটিসিএলের নানা পদক্ষেপ

১২