নাহিদ ইসলামকে জেরা করছেন শেখ হাসিনার আইনজীবী

ছবি : সংগৃহীত।

মানবতাবিরোধী অপরাধের জুলাই-আগস্ট মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দেয়া জবানবন্দির ওপর রোববার (২১ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে নাহিদ ইসলামকে জেরা করছেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। এর আগে সকালে তিনি ট্রাইব্যুনালে হাজির হন।

গত ১৮ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণ শেষে নাহিদ ইসলামকে প্রথমবার জেরা করা হয়। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে গত ১৬ ও ১৭ সেপ্টেম্বর টানা দুইদিন জবানবন্দি দেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম। 

আজকের কার্যক্রমে মামলার রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এদিকে রংপুরের ট্রাইব্যুনাল-২ এ আবু সাঈদ হত্যা মামলায় ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। আজ সাক্ষ্য দেন শিক্ষার্থী সিয়াম আহসান আয়ান। 

তিনি জানান, গুলিবিদ্ধ হওয়ার পর প্রথম তিনিই আবু সাঈদকে ধরেন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। এর আগে মামলার আসামিদের আদালতে হাজির করা হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২