প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন সৌদি যুবরাজ

ছবি : সংগৃহীত।

সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

বুধবার ভোরে প্রকাশিত এক প্রতিবেদনে সৌদি প্রেস এজেন্সি একই বার্তায় যুবরাজ তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্যও তাকে শুভেচ্ছা জানান। প্রিন্স মোহাম্মদ তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৫০ জনের মন্ত্রিসভা গঠন করেছে বিএনপি।

নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী আর ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

সূত্র : আরব নিউজ

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশ-মাদরাসা শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৩০

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

ঘটবে মহাজাগতিক ঘটনা, ৬ মিনিট ২৩ সেকেন্ড অন্ধকারে ডুববে যেসব শহর

বাবাকে হারানোর পর মেসির বর্তমান অবস্থা জানালেন ইন্টার মায়ামি কোচ

চুরির অভিযোগে আটক, পরে পিটুনিতে যুবকের মৃত্যু

১৭ দিনে রেমিট্যান্স এল ২৩ হাজার কোটি টাকা

সাত অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রবৃষ্টির শঙ্কা, সতর্কসংকেত জারি

কাষ্ঠল লতা বানরকলা

তিন জেলার ডিসি প্রত্যাহার

১০

কলকাতায় গভীর রাতে হোটেলে আগুন, নিহতদের সবাই বাংলাদেশি

১১

আইসিসি কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা অ্যামনেস্টির

১২