উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশ-মাদরাসা শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশ ও মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাদরাসার শিক্ষার্থী ও পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকায় পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ, মাদরাসার শিক্ষার্থী ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীর সফর উপলক্ষে পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানো হলে পাশের দারুল আরকাম মাদরাসার কয়েকজন শিক্ষার্থী শব্দ কমানোর অনুরোধ করেন। এ নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে শতাধিক শিক্ষার্থী পুলিশ লাইন্সের ভেতরে প্রবেশ করে সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা চালান বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

মাদরাসার শিক্ষার্থীদের অভিযোগ, বুধবার তাদের পরীক্ষা থাকায় উচ্চস্বরে গানবাজনার কারণে পড়াশোনায় ব্যাঘাত হচ্ছিল। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

পরে রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত জামিয়া ইসলামীয়া ইউনুছিয়া মাদরাসায় দুই পক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কওমি ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি জানানো হয়। এর মধ্যে হামলায় জড়িত পুলিশ সদস্য ও নির্দেশদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা, আহত শিক্ষার্থীদের চিকিৎসা, ভবিষ্যতে পুলিশ লাইন্সে কনসার্ট না করা এবং ঘটনার জন্য পুলিশ সুপারের কাছে ক্ষমা চাওয়ার দাবি রয়েছে।

বৈঠকে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম ও হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, ঘটনাটি অনভিপ্রেত এবং ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতেও সহযোগিতা করা হবে বলে জানান তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ বছর আগে ডিভোর্স হয়েছে অভিনেত্রী মীমের

হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ কমছে, শক্ত অবস্থানে যুক্তরাষ্ট্র

উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশ-মাদরাসা শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৩০

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

ঘটবে মহাজাগতিক ঘটনা, ৬ মিনিট ২৩ সেকেন্ড অন্ধকারে ডুববে যেসব শহর

বাবাকে হারানোর পর মেসির বর্তমান অবস্থা জানালেন ইন্টার মায়ামি কোচ

চুরির অভিযোগে আটক, পরে পিটুনিতে যুবকের মৃত্যু

১৭ দিনে রেমিট্যান্স এল ২৩ হাজার কোটি টাকা

সাত অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রবৃষ্টির শঙ্কা, সতর্কসংকেত জারি

১০

কাষ্ঠল লতা বানরকলা

১১

তিন জেলার ডিসি প্রত্যাহার

১২