বিশুদ্ধ পানি সরবরাহে রূপগঞ্জের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্পটি রাজধানীবাসীর জন্য বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রকল্পটি পুরোপুরি চালু হলে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় দৈনিক ৫০ কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৮ জুন) সকালে প্রকল্পটি পরিদর্শন শেষে এ সব কথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, এ প্রকল্পের মাধ্যমে প্রায় ৪৩ লাখ মানুষ উপকৃত হবে ও ঢাকার ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। একই সঙ্গে শীতলক্ষ্যা নদীর দূষণজনিত ঝুঁকি মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, রূপগঞ্জের গন্ধর্বপুরে নির্মিত এ বিশাল পানি শোধনাগারের মূল লক্ষ্য হচ্ছে মেঘনা নদীর পানি শোধন করে ঢাকার দুই সিটিতে পৌঁছে দেয়া। এর আগে মন্ত্রী রূপসী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের সেজান পয়েন্ট সংলগ্ন প্রকল্পের পিকে-১৭ অংশের চলমান কাজ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি, রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রমুখ।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা

নৌপথ সচল ও দূষণ রোধে একগুচ্ছ নির্দেশনা প্রধানমন্ত্রীর

নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

'গুলশানের চামেলি'র মহরতে ঢাকায় মধুমিতা,ফিরলেন আমিন খান

১ অক্টোবর যোগ দিচ্ছেন প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক

কেন দেশজুড়ে সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১০ বছরে ৫৭ কোটি টাকা লোকসানের পরও ওয়াটার বাস চালুর উদ্যোগ

রাজধানিতে মিছিল ফ্যাসিস্ট খুনি হাসিনা সহ দোষীদের দ্রুত দেশে এনে ফাঁসির দাবি

প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নির্বাচিতদের যোগদানের তারিখ ১ অক্টোবর

পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

ভারতে ফের বিক্ষোভের উত্তাপ, মোদির বাসভবন অভিমুখে মিছিলের ডাক

১১

প্রায় দু’সপ্তাহেও কাটেনি গ্যাস সংকট, চরম বিপাকে বাসাবাড়ি-কারখানা

১২