কেন দেশজুড়ে সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

গতকাল দেশব্যাপী সতর্কতা জারি করেছিল পুলিশ সদর দফতর। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যেটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী, তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। সে জন্য সবাইকে সতর্ক থাকতে বলেছি।’

রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদায় বিসিএস পুলিশ প্রশাসনের ২৭তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঢাকার মতিঝিল ও আশুলিয়ায় বোমা উদ্ধারের ঘটনায় পৃথক তদন্ত চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গতকাল মিরপুর-১০ মেট্রো স্টেশনে একটি পরিত্যক্ত ব্যাগ পাওয়ার পরও নিরাপত্তার স্বার্থে সেটি পরীক্ষা করা হয়। পরে দেখা যায়, ব্যাগটিতে কোনো বোমা বা বিস্ফোরক ছিল না।

তিনি আরও বলেন, কোথাও কোনো পরিত্যক্ত ব্যাগ বা সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখলে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে তা পরীক্ষা করে। কেউ নাশকতার উদ্দেশ্যে কোনো পরিকল্পনা করছে কি না, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে।

আরও পড়ুন: সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, গত পাঁচ-ছয় মাসের অপরাধের পরিসংখ্যান আগের সময়ের সঙ্গে তুলনা করে দেখা হয়েছে। তদন্তে দেখা গেছে, বোমা রেখে যাওয়া বা এ ধরনের ঘটনার হার তুলনামূলকভাবে খুবই কম।

তিনি আরও বলেন, এ ধরনের ঝুঁকি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সতর্ক রয়েছে। পুলিশ ও বোম ডিসপোজাল ইউনিট ২৪ ঘণ্টা প্রস্তুত থাকে, যাতে নাশকতার যেকোনো সম্ভাব্য পরিকল্পনা দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করা যায়।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ অক্টোবর যোগ দিচ্ছেন প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক

কেন দেশজুড়ে সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১০ বছরে ৫৭ কোটি টাকা লোকসানের পরও ওয়াটার বাস চালুর উদ্যোগ

রাজধানিতে মিছিল ফ্যাসিস্ট খুনি হাসিনা সহ দোষীদের দ্রুত দেশে এনে ফাঁসির দাবি

প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নির্বাচিতদের যোগদানের তারিখ ১ অক্টোবর

পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে ফের বিক্ষোভের উত্তাপ, মোদির বাসভবন অভিমুখে মিছিলের ডাক

প্রায় দু’সপ্তাহেও কাটেনি গ্যাস সংকট, চরম বিপাকে বাসাবাড়ি-কারখানা

দেশজুড়ে পুলিশের জরুরি সতর্কতা জারি

হামলা হলে পুরো অঞ্চলকে প্রস্তর যুগে ফিরিয়ে দেব, বোকামি না করাই ভালো

১০

‘আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী’

১১

‘আয়নাঘরে’ যারা দেয়াল টেনেছে তাদের বিচারের আওতায় আনছি: চিফ প্রসিকিউটর

১২