নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

ছবি: সংগৃহীত

সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের (এএজি) সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। রোববার (২ আগস্ট) সকালে সুপ্রিম কোর্টে নতুন নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তাদের যোগদানের পর তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, সরকার যে উদ্দেশ্যে রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। রাষ্ট্রের পক্ষে আদালতে মামলা পরিচালনার ক্ষেত্রে আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনাও দেন তিনি।

পরে নবনিয়োগপ্রাপ্ত ডিএজি ও এএজিদের নিয়ে আপিল বিভাগে যান অ্যাটর্নি জেনারেল। সেখানে তাদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হয়।

এর আগে গত বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর উইং এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগের সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৮০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ল’ অফিসার্স অর্ডার, ১৯৭২-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এসব নিয়োগ দিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে সুপ্রিম কোর্টে রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার দায়িত্বে একজন অ্যাটর্নি জেনারেল এবং তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল রয়েছেন। নতুন নিয়োগপ্রাপ্ত ডিএজি ও এএজিদের যোগদানের মধ্য দিয়ে রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনায় আইন কর্মকর্তাদের পূর্ণাঙ্গ কাঠামো আরও সম্প্রসারিত হলো।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা

নৌপথ সচল ও দূষণ রোধে একগুচ্ছ নির্দেশনা প্রধানমন্ত্রীর

নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

'গুলশানের চামেলি'র মহরতে ঢাকায় মধুমিতা,ফিরলেন আমিন খান

১ অক্টোবর যোগ দিচ্ছেন প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক

কেন দেশজুড়ে সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১০ বছরে ৫৭ কোটি টাকা লোকসানের পরও ওয়াটার বাস চালুর উদ্যোগ

রাজধানিতে মিছিল ফ্যাসিস্ট খুনি হাসিনা সহ দোষীদের দ্রুত দেশে এনে ফাঁসির দাবি

প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নির্বাচিতদের যোগদানের তারিখ ১ অক্টোবর

পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

ভারতে ফের বিক্ষোভের উত্তাপ, মোদির বাসভবন অভিমুখে মিছিলের ডাক

১১

প্রায় দু’সপ্তাহেও কাটেনি গ্যাস সংকট, চরম বিপাকে বাসাবাড়ি-কারখানা

১২