সংসদে দেখে দেখে পড়া ‘অ্যালাউড’ না: স্পিকার

ছবি: সংগৃহীত।

জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় ‘দেখে দেখে পড়া অ্যালাউড (অনুমোদিত) না’ বলে জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ রোববার থেকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা শুরু হয়েছে। এ আলোচনায় অংশ নিয়ে দুজন সংসদ সদস্য বক্তব্য দেওয়ার সময় লিখিত বক্তব্য পড়ে শোনান। তাঁদের উদ্দেশে স্পিকার এ নির্দেশনা দেন এবং ভবিষ্যতে না দেখে বক্তব্য দেওয়ার অভ্যাস করার অনুরোধ করেন।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাসুদ বিন সাঈদী লিখিত বক্তব্য সংসদে পড়ে শোনান। বক্তব্য শেষে স্পিকার তাঁর উদ্দেশে বলেন, ‘বিনয়ের সঙ্গে দৃষ্টি আকর্ষণ করছি। সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না। আপনি নোট রাখবেন। একবার তাকিয়ে তারপরে হাউজের দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন। আগামীতে এটাই আশা করি, এটাই সংসদের রেওয়াজ।’

মাসুদ বিন সাঈদীর পর একপর্যায়ে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য অলি উল্লাহ। তিনিও সংসদে লিখিত বক্তব্য পাঠ করেন। তাঁর উদ্দেশে স্পিকার বলেন, ‘আপনিও আপনার পূর্ববর্তী বক্তার মতো দেখে দেখে পড়েছেন। সংসদে এটা অ্যালাউড না। ভবিষ্যতে সংসদে না দেখে বলার অভ্যাস করেন। এটা সংসদের রেওয়াজ। এটা সকলের মান্য করা উচিত।’

গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম দিনেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ দেওয়াকে কেন্দ্র করে সংসদে বিক্ষোভ দেখান জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিরোধী দলের সদস্যরা। সেদিন তাঁরা সংসদ থেকে ওয়াকআউট করেছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। গতকাল শনিবার দুপুরে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় জলাশয় ভরাট করে কোটি টাকার ল্যান্ডফিল বাণিজ্য, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা

ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ু দূষণের তালিকায় বিশ্বে ষষ্ঠ

হরমুজে ইরান, বাব আল-মান্দেবে হুতি: দুই প্রণালিতে যুদ্ধের ছায়া, বাড়ছে বিশ্বজুড়ে তেল-বাণিজ্য সংকট

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

৫ দেশে অর্থ পাচারের অভিযোগে আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অ্যাজমার বা শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চমকপ্রদ তথ্য পাওয়া গেল গবেষণায়

১০

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

১১

দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান

১২