ঈদে বাস-রেল-লঞ্চ টার্মিনালে র‍্যাবের বিশেষ নিরাপত্তা

সংগৃহীত।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ঈদকে কেন্দ্র করে জনসমাগমস্থল, ঈদগাহ ময়দান এবং বাস, রেল, লঞ্চ ও ফেরি টার্মিনালগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি।

আজ বৃহস্পতিবার র‍্যাবের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, ঈদ উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েনের পাশাপাশি কন্ট্রোল রুম, স্ট্রাইকিং রিজার্ভ, ফুট ও মোবাইল টহল, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং কার্যক্রম চালু রাখা হয়েছে।

এদিন র‍্যাব ফোর্সেসের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল ইফতেখার আহমেদ রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান ও গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন। তিনি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর জাতীয় ঈদগাহকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বহুস্তর নিরাপত্তা ব্যবস্থা। একই সঙ্গে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ, দিনাজপুরের বড় ঈদগাহসহ দেশের গুরুত্বপূর্ণ ঈদ জামাতস্থলগুলোতেও জোরদার করা হয়েছে নিরাপত্তা। এসব স্থানে ঈদের আগেই নিরাপত্তা সুইপিং ও সিসিটিভি নজরদারি নিশ্চিত করা হবে।

ঈদে ঘরমুখী মানুষের নিরাপত্তা নিশ্চিতে বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট ও ফেরিঘাটগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়েছে। যাত্রীদের হয়রানি রোধে টিকিটের কারসাজি বা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে র‍্যাব।

এ ছাড়া ঈদকে কেন্দ্র করে অনলাইনে গুজব, উসকানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো প্রতিরোধে র‍্যাবের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। র‍্যাব আশা প্রকাশ করেছে, সবার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে মানুষ এবারও ঈদের আনন্দ উদ্‌যাপন করতে পারবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনগণের সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা

নৌপথ সচল ও দূষণ রোধে একগুচ্ছ নির্দেশনা প্রধানমন্ত্রীর

নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

'গুলশানের চামেলি'র মহরতে ঢাকায় মধুমিতা,ফিরলেন আমিন খান

১ অক্টোবর যোগ দিচ্ছেন প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক

কেন দেশজুড়ে সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১০ বছরে ৫৭ কোটি টাকা লোকসানের পরও ওয়াটার বাস চালুর উদ্যোগ

রাজধানিতে মিছিল ফ্যাসিস্ট খুনি হাসিনা সহ দোষীদের দ্রুত দেশে এনে ফাঁসির দাবি

প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নির্বাচিতদের যোগদানের তারিখ ১ অক্টোবর

পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

ভারতে ফের বিক্ষোভের উত্তাপ, মোদির বাসভবন অভিমুখে মিছিলের ডাক

১১

প্রায় দু’সপ্তাহেও কাটেনি গ্যাস সংকট, চরম বিপাকে বাসাবাড়ি-কারখানা

১২