তুরস্কে শান্তি আলোচনায় থাকছেন না পুতিন-ট্রাম্প

ছবি সংগৃহীত।

তুরস্কের ইস্তাম্বুলে বৃহস্পতিবার রাশিয়া-ইউক্রেনের শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে উপস্থিত থাকার কথা জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে গতকাল বুধবার সন্ধ্যায় ক্রেমলিনের পক্ষ থেকে প্রতিনিধিদের যে তালিকা ঘোষণা করা হয়, তাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম নেই।

বিবিসি, রয়টার্স, সিএনএনসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তিন বছরের মধ্যে মস্কো ও কিয়েভের মধ্যে এটিই প্রথম সরাসরি শান্তি আলোচনা হতে যাচ্ছে।

গতকাল বুধবার রাতে ক্রেমলিন ঘোষণা করেছে, শান্তি আলোচনায় থাকছেন না পুতিন। তবে প্রতিনিধিদলে অভিজ্ঞ টেকনোক্র্যাটদের একটি দল থাকবে, যার মধ্যে রাষ্ট্রপতির উপদেষ্টা ভ্লাদিমির মেডিনস্কি এবং উপ-প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিন রয়েছেন।

এদিকে বর্তমানে মধ্যপ্রাচ্য সফরে থাকা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইস্তাম্বুল ভ্রমণের কথা ভাবছিলেন। তবে ক্রেমলিনের ঘোষণার পর হোয়াইট হাউসের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্টও এই আলোচনায় যোগ দেবেন না।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন জেলেনস্কি। তিনি জানিয়েছেন, ইস্তাম্বুলে আলোচনায় অংশ নিতে রাজি আছেন। তবে পুতিনকেও তাতে অংশ নিতে হবে। তিনি পুতিনের সঙ্গে সামনাসামনি আলোচনায় বসবেন।

গতকাল বুধবার রাতে এক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, ‘রাশিয়া থেকে কে আসবে তা দেখার জন্য আমি অপেক্ষা করছি এবং তারপর আমি সিদ্ধান্ত নেব যে, ইউক্রেন কোন ধরনের পদক্ষেপ নেবে। এখন পর্যন্ত গণমাধ্যমে তাদের কাছ থেকে যে সংকেত আসছে তা বিশ্বাসযোগ্য নয়।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান

১

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

২

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

৩

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

৪

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

৫

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৬

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

৭

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

৮

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

৯

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১০

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

১১

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

১২