পাঞ্জাবি গায়িকা ইন্দার কউরের মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত ।

মরদেহ উদ্ধার হলো পাঞ্জাবি সংগীত ইন্ডাস্ট্রির উদীয়মান গায়িকা ইন্দার কউর ওরফে যশিন্দরের। পরিবারের দাবি, বন্দুকের মুখে অপহরণ করার ছয় দিন পর পাঞ্জাবের লুধিয়ানা থেকে মরদেহ উদ্ধার হলো তার।

মঙ্গলবার (১৯ মে) সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নীলোন খাল থেকে গায়িকার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করার পর তা ময়নাতদন্তের জন্য সামরালা সিভিল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় গায়িকা ইন্দার কউরের ভাই জোতিন্দর সিং পুলিশ বরাবর অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, গত ১৩ মে রাত সাড়ে ৮টার দিকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য নিজের ফোর্ড ফিগো গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হন গায়িকা। কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি।

পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ার পর ভালুর বাসিন্দা সুখবিন্দর সিংকে সন্দেহ হয় তাদের। অভিযোগ, সুখবিন্দর জোরপূর্বক তাদের মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় নিজের ভেতর ক্ষোভ পুষে রেখেছিলেন সুখবিন্দর।

অভিযোগে আরও বলা হয়েছে, সুখবিন্দর বিশেষ করে গায়িকা ইন্দার কউরকে টার্গেট করতেই কানাডা থেকে পাঞ্জাব এসেছিলেন। সে তার সহযোগীদের নিয়ে ইন্দারের পথ আটকায় এবং বন্দুকের মুখে অপহরণ করেন। তারপর তাকে হত্যা করে মরদেহ নীলোন খালে ফেলে পুনরায় কানাডা পালিয়ে যায়।

এদিকে এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে গায়িকার পরিবার। তাদের অভিযোগ, গত ১৫ মে সুখবিন্দর সিং এবং তার সহযোগী করমজিৎ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলেও সময়মত ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ।

জামালপুর থানার এসএইচও বলবীর সিং নিশ্চিত করেছেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, ইন্দার কউর পাঞ্জাবি সংগীত ইন্ডাস্ট্রির একজন উদীয়মান সংগীতশিল্পী। আঞ্চলিক সংগীত পরিবেশনা এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্রমশ জনপ্রিয়তা লাভ করেন। ‘সোনে দি চিড়ি’, ‘জিজা’, ‘সোহনা লাগদা’ ও ‘দেশি সিরে দা’র মতো জনপ্রিয় গানগুলো এ তরুণীর গাওয়া।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতা ও সমন্বয়ের পরিবেশ সৃষ্টি করতে হবে

১

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

২

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যেকোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব

৩

স্পিকারের সঙ্গে মিষ্টির সাক্ষাৎ, পদত্যাগের প্রশ্নে বললেন ‘বিএনপির ডিসিশন যেটা হবে, সেটা হবে’

৪

৪৯তম বিসিএস • বাদপড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না

৫

অনুমোদিত স্থান ছাড়া সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক-মামলা

৬

ফেনীতে ১৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

৭

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, মহাসড়কে আটকা শতাধিক যানবাহন

৮

পদত্যাগপত্র জমা দিতে স্পিকারের কাছে যাচ্ছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

হাসপাতালেই ডেঙ্গুর আতঙ্ক, ময়লা-অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বজনরা

১০

‘বিএনপি গণমাধ্যম কমিশন গঠনে আন্তরিক নয়’

১১

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২