রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতা ও সমন্বয়ের পরিবেশ সৃষ্টি করতে হবে

ছবি: সংগৃহীত

সংঘাত ও প্রতিহিংসার সংস্কৃতি পরিহার করে দেশে রাজনৈতিক সমঝোতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া দেশ যথাযথভাবে আগাতে পারে না।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এম.বি.এ. অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব)-এর একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতকালে এ আহ্বান জানান তিনি।

সংগঠনটির প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, এই সংগঠনটি দেশের বিভিন্ন ক্ষেত্রে তাদের যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাৎপর্যপূর্ণ অবদান রাখছেন। 

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের মিথ্যাচারের বিরুদ্ধে সংগঠনটি গবেষণামূলক সত্য তথ্য দিয়ে জনগণকে সচেতন ও গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

রাষ্ট্রপতি বলেন, একে অপরকে দোষারোপ, প্রতিপক্ষকে ক্ষতিগ্রস্ত করা ও মামলা-মোকদ্দমার মাধ্যমে হয়রানির রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক পরিবর্তনে নেলসন ম্যান্ডেলার ভূমিকার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের সংঘাত ও রক্তপাতের অবসান ঘটিয়ে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সেখানে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। রাজনৈতিক দূরদর্শিতা, সহনশীলতা ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে একটি দেশকে এগিয়ে নেয়া সম্ভব।

তিনি বলেন, ‘ম্যাব’-এর মতো পেশাজীবী সংগঠনগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত ও গঠনমূলক পরামর্শ দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। সংগঠনটি তার যোগ্য ও দক্ষ সদস্যদের অভিজ্ঞতা ও যোগ্যতা অনুযায়ী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারে।

‘ম্যাব’-এর প্রতিনিধি দলের সদস্যরা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান এবং তার দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্বের প্রশংসা করেন। তারা সংগঠনের বিভিন্ন কার্যক্রমে রাষ্ট্রপতির অতীত সহযোগিতা ও উৎসাহের কথা উল্লেখ করে ভবিষ্যতেও তার পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। এ সময় সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি।

প্রতিনিধি দলে ম্যাবের সভাপতি সৈয়দ আলমগীর, মহাসচিব ড. মো. সামসুজ্জামান, সহ-সভাপতি প্রকৌশলী মো. নজরুল ইসলাম, প্রফেসর ড. মুহাম্মদ ফরিদ উদ্দিন, ফরিদা আহমেদ নিকু, যুগ্ম মহাসচিব মো. শহিদুর রহমান, আদনান সাবির, সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান সরকার, কোষাধ্যক্ষ এস এম সুলতান কবির ও গবেষণা সম্পাদক ড. মনিরুল হাসান মাসুম উপস্থিত ছিলেন।

এ ছাড়া, সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব, প্রেস সচিব ও সহকারী সামরিক সচিব উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতা ও সমন্বয়ের পরিবেশ সৃষ্টি করতে হবে

১

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

২

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যেকোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব

৩

স্পিকারের সঙ্গে মিষ্টির সাক্ষাৎ, পদত্যাগের প্রশ্নে বললেন ‘বিএনপির ডিসিশন যেটা হবে, সেটা হবে’

৪

৪৯তম বিসিএস • বাদপড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না

৫

অনুমোদিত স্থান ছাড়া সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক-মামলা

৬

ফেনীতে ১৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

৭

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, মহাসড়কে আটকা শতাধিক যানবাহন

৮

পদত্যাগপত্র জমা দিতে স্পিকারের কাছে যাচ্ছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

হাসপাতালেই ডেঙ্গুর আতঙ্ক, ময়লা-অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বজনরা

১০

‘বিএনপি গণমাধ্যম কমিশন গঠনে আন্তরিক নয়’

১১

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২