প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরেই বাবা-মায়ের মাজারে প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত।

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরেই বাবা ও মায়ের মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৭ জুন) বেলা সোয়া ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের মাজার কমপ্লেক্সে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় তারেক রহমান তার বাবা ও মায়ের কবরের সামনে দাঁড়িয়ে পবিত্র ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন।

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়া-চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি

হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরেই বাবা-মায়ের মাজারে প্রধানমন্ত্রী

চমেক হাসপাতালে দুই কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিলো কেএসআরএম

প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব

হিজামা থেরাপি কী, কোন কোন সমস্যায় নেয়া হয়? উপকারিতা জানালেন চিকিৎসক

ইরানকে অপেক্ষায় রেখে নকআউটে মিসর

টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, ৩ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা, বড় ছেলের প্রাণ রক্ষা

বর্ণবাদী শব্দ ব্যবহারের অভিযোগ, ‘লাভ আইল্যান্ড ইউএসএ’ ছাড়লেন আলান্না কাইজার

১০

স্বর্ণের দাম বাড়ল ভরিতে ৫৪৮২ টাকা

১১

পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

১২