১৬ আগস্ট কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর আগামী অক্টোবর থেকে পর্যায়ক্রমে সারা দেশে এই কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ফ্যামিলি কার্ড প্রদান–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পঞ্চম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, ২০২৭ সালের জুনের মধ্যে ৪০ লাখ ২০ হাজার পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আর আগামী চার বছরের মধ্যে দেশের মোট ১ কোটি ৬০ লাখ পরিবার এই কার্ডের আওতায় আসবে। সরকারের আশা, এ কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের সার্বিক দারিদ্র্যের হার কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, আগামী ছয় সপ্তাহের মধ্যে সারা দেশে সুবিধাভোগীদের তথ্য সংগ্রহের কাজ শেষ হবে। তবে কার্ডের তথ্য সংশোধন ও পরিবর্তনের সুযোগ চলমান থাকবে। তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে তিন ধাপে যাচাই-বাছাই করা হবে।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত সুবিধাভোগীরা সোনালী ব্যাংক, জনতা ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে তাদের প্রাপ্য অর্থ উত্তোলন করতে পারবেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৬ আগস্ট কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে পূরণ হলো অনুশ্রীর স্বপ্ন, উপহার পেল হারমোনিয়াম

হাম উপসর্গে আরও ৬ মৃত্যু

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

দুই সপ্তাহ পর আংশিক চালু এক্সিলারেটের এলএনজি টার্মিনাল

গাজায় উদ্ধার ৪০ শিশুসহ ১১২ জনের লাশ দাফন

দেশে পোল্ট্রি মুরগির মাংসে মিলল মাত্রাতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল

সাদ্দাম-ইনানকে ফোনে শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের

অতিরিক্ত বৃষ্টিতে উত্তরাঞ্চলে সবজি-ফসলের ক্ষতি

১০

জবিতে সব ধরনের সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ

১১

চ্যাটজিপিটি নিয়ে ছড়িয়েছে নতুন শঙ্কা

১২