প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিআরটিএর বনানী কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে বাস মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। অর্থাৎ, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা নির্ধারণের প্রস্তাব দেয়া হয়েছে।

এ ছাড়া ডিটিসি এলাকায় মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা নির্ধারণের প্রস্তাব করেছে সড়ক পরিবহন মালিক সমিতি।

বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন জানান, বৈঠকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। দু’একদিনের মধ্যে প্রজ্ঞাপন জারি হতে পারে।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

প্রিমিয়ার লিগে ২৫ দলের বিপক্ষে গোল করে ইতিহাস হালান্ডের

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,০৫৩

পাবনায় ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪ ও স্ত্রী ১ দিনের রিমান্ডে

গনপরিবহনের ভাড়া বাড়বে কিনা জানাবে মালিক পক্ষ,অপেক্ষায় শ্রমিকরা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

ফিরে আসার গল্প’তে সুমাইয়া শিমুর বদলে দীপা খন্দকার

চুরি হওয়া টাকার নম্বর ধরে গ্রিলকাটা চোর চক্র গ্রেপ্তার

‘দুই-চার টাকা বাড়াইলেও হইতো, তাই বলে লিটারে ২০ টাকা!’

১০

যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগে মিললো ১০ ককটেল

১১

ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত

১২